জনপদ

জাতীয় নির্বাচন থেকে আরও ভাল হবে উপজেলা নির্বাচন: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনারের সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয়, যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধেও পদক্ষেপ নেয়া হবে। এখানে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয়। জাতীয় নির্বাচন থেকে উপজেলা নির্বাচন আরও ভাল নির্বাচন হবে বলে জানান তিনি।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ উপলক্ষে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

নির্বাচন কমিশনার আরও বলেন, আমাদের একটাই উদ্দেশ্য, নির্বাচনটা হতে হবে অবাধ ও শান্তিপূর্ণ। জাতীয় নির্বাচন থেকে আরও ভাল নির্বাচন হবে উপজেলা নির্বাচন। এজন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহবান জানান এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কেউ যদি চাপ অনুভব করেন তাহলে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ অভিযোগ করার অনুরোধ জানান ইসি।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বিষয়:উপজেলাউপজেলা নির্বাচননির্বাচন কমিশনার
প্রতিবেদক

সুমন রায়

প্রতিনিধি, নরসিংদী

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…