একুশে টিভির (ইটিভি) চেয়ারম্যান আব্দুস সালাম বলেছেন, বিগত আওয়ামী লীগের সরকার গোয়েন্দা সংস্থাকে নগ্নভাবে ব্যবহার করে একুশে টেলিভিশন দখলে নিয়ে প্রতিষ্ঠানটির সমূহ ক্ষতিসাধন ও লুটপাট চালিয়েছে।
রোববার (১৩ এপ্রিল) একুশে টেলিভিশনের রজতজয়ন্তীর প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
একুশে টিভির চেয়ারম্যান বলেন, এই ঘটনায় দায়ি ব্যক্তিদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রজতজয়ন্তী উপলক্ষে জাঁক জমকপূর্ণ ৩ দিনের অনুষ্ঠান আয়োজনের কথা জানান একুশে টিভির চেয়ারম্যান।








