বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় তল্লাশি চালাচ্ছে দুদক

বাংলাদেশ ব্যাংকের ভবনের সামনে ব্যাংকের সাইনবোর্ড ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের মিটিং ভবনের সামনে ব্যাংকের সাইনবোর্ড ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় সুরক্ষিত লকার বা সেফ ডিপোজিটর খুলতে অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টা থেকে দুদকের প‌রিচালক সা‌য়েমুজ্জামানের নেতৃ‌ত্বে ৮ সদস্যের দল এই অভিযান পরিচালনা করছে।

প্রায় ২৫ থেকে ৩০ লকার খোলার কথা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে তিনশ উচ্চপদস্থ কর্মকর্তার অর্থসম্পদ ও অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছে বলে তথ্য পেয়েছে দুদক।

গত ২৬ জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি করে প্রায় ৫ কোটি টাকার সম্পদের সন্ধান পেয়েছে। সেসব সম্পদ এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায় রাখা হয়েছে।

অভিযানকালে দুদক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নামে আরও কিছু লকার দেখতে পায়। যাদের নামে বর্তমানে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে তাদের নামেও লকার থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দুদক ওইসব লকারেও তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেয়।

বিষয়:তল্লাশি দুদক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…