অপরাধ

উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তা ও এনসিপি নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি দমন কমিশনের ভবনের সামনে শিলালিপি ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

দুর্নীতি দমন কমিশনের ভবনের সামনে শিলালিপি ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসানকে।

বুধবার (২১ মে) তাদের বিরুদ্ধে আনা আর্থিক দুর্নীতি ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার হাজির হওয়ার কথা থাকলেও তুহিন ফারাবি ও ডা. মাহমুদুল হাসান আজ সেখানে হাজির হন। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ কক্ষে নেয়া হয়।

অন্যদিকে দুদকে হাজির হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরও।

বিষয়:জিজ্ঞাসাবাদ দুদক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…