দুর্নীতি দমন কমিশনের কাজ গতিশীল ও সংস্কারে সরকারকে ‘অন্তর্বর্তী ব্যবস্থা’ নেয়ার আহ্বান জানিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তবে দুদকে অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার আইন নেই উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, দুদককে গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে কমিশন গঠন করা হবে।







