চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীসহ সাবেক প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, অপরাধ
A A
CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 82

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমানের বিরুদ্ধে পৃথক দুই মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক মামলায় আব্দুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনকেও আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।

আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

আব্দুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলার এজাহারে বলা হয়েছে, আব্দুর রহমান জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। এছাড়া, তার নিজ ও স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ১৯টি ব্যাংক হিসাবে এক হাজার ৯৫১ কোটি টাকা জমা ও এক হাজার ৯৪০ কোটি টাকা উত্তোলন করেছেন। সবমিলিয়ে মোট ৩ হাজার ৮৯১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। এই অর্থের অবৈধ উৎস গোপনের উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

এজাহারে আরও বলা হয়েছে, আব্দুর রহমানের স্ত্রী ডা. মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ১৬টি ব্যাংক হিসাবে ১৩ কোটি ৯৩ লাখ টাকা জমা ও ১২ কোটি ৬২ লাখ টাকা উত্তোলন করেছেন। এতে মোট ২৬ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে মামলার এজাহারে। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে সহায়তা দেওয়ার অভিযোগে আব্দুর রহমানকেও তার স্ত্রীর মামলায় আসামি করা হয়েছে।

ক্ষমতার পালাবদলের পর গত ২৮ আগস্ট আব্দুর রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দুদকের মামলাপ্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমানমির্জা নাহিদা হোসেন
শেয়ারTweetPin

সর্বশেষ

কারিনার জানাজা ও দাফন নিয়ে যা জানালেন বাবা কায়সার হামিদ

মে ১৬, ২০২৬

গ্যাসলাইনের আগুনে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন সম্পন্ন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আইএস-এর দ্বিতীয় শীর্ষ নেতা আল-মিনুকি নিহতের দাবি ট্রাম্পের

মে ১৬, ২০২৬

মালদ্বীপে তিন সাবেক রাষ্ট্রপতির ঐক্য, মুইজ্জু সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT