চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০ হাজার টাকার মধ্যে মিলছে এসি, ঝুঁকছেন ক্রেতারা

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৯:২৬ পূর্বাহ্ণ ০১, মে ২০২৪
অর্থনীতি
A A
বিভিন্ন পুরোনো এয়ার কন্ডিশনার ও এসি ইউনিটের সংগ্রহশালা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

প্রচণ্ড তাপদাহের যখন জনজীবন অতিষ্ঠ, তখন মানুষ বিভিন্ন ইলেক্ট্রনিক্স সরঞ্জামের মার্কেটে ছুটছে। দেশের বাজারে যখন এক টনের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ৬০ হাজার এবং দেড় টনের এসি ৭০ হাজার টাকা ছাড়িয়েছে তখন মানুষ ঝুঁকছে রিকন্ডিশন এসির দিকে। বারিধারা, যাত্রাবাড়ি, তেজগাঁওয়ের বিভিন্ন দোকানে ঘুরছেন তারা। 

উত্তরা থেকে যাত্রাবাড়ি মেসার্স আব্দুর রহিম ইলেক্ট্রনিক্সে এসেছেন রবিউল ইসলাম। বেসরকারি চাকুরি করেন তিনি। তিনি জানালেন: পরিবারের জন্য এসি কিনতে এক দোকান থেকে আরেক দোকান ঘুরছেন। শুরুতে নতুন এসির দোকানে গিয়েছিলেন। ৬০ থেকে ৭০ হাজার টাকা দাম হওয়ায় এখন তার নজর রিকন্ডিশন এসির দিকে। তিনি জানাচ্ছেন, রিকন্ডিশন এসির দোকানগুলোতেও ভালো মানের এসি আছে। ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে এসকল এসি কেনা সম্ভব।

তেজগাঁওয়ের এসি বিক্রেতা কবির হোসেন জানালেন: সারা বছর তারা বাসাবাড়ি-অফিসে এসি ওয়াশ ও মেরামতে কাজ করেন। তবে এখন বিক্রির কাজটাই বেশি করছেন। সারা বছর রিকন্ডিশন এসির চাহিদা তেমন একটা না থাকলেও এপ্রিল, মে, জুন এই তিন মাসে তারা রিকন্ডিশন এসি সব থেকে বেশি বিক্রি করে থাকেন। এসকল এসি তারা অফিস-বাসা-রেস্টুরেন্ট এবং অ্যাম্বাসীগুলো থেকে সংগ্রহ করে থাকেন বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন তিনি।

দেশে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের এক থেকে পাঁচ টনের এসি পাওয়া যাচ্ছে রিকন্ডিশন এসকল এসির দোকানগুলোতে। যার দাম শুরু হয় ১৬ থেকে ২০ হাজার টাকা থেকে।

কবির হোসেন জানালেন: দেড় টনের ‘গ্রি’ এসি তারা বিক্রি করছেন ২৮ হাজার টাকায়। দুই টনের ‘বাটারফ্লাই’ এসি ২৮ থেকে ৩০ হাজার টাকায়। একটানের ‘মিনিস্টার’ এসি বিক্রি করছে ১৬ হাজার টাকায়। ‘হায়ার’ দেড়টনের ইনভাটর এসি বিক্রি করছি ২৮ হাজার টাকায়। মার্কেটে যে এসিগুলার দাম ৬০ থেকে ১ লাখ টাকার মধ্যে আছে, সেগুলো আমরা তিন ভাগের একভাগ দামে বিক্রি করছি।

Reneta

শুধু বাসাবাড়ি নয় অফিস-রেস্টুরেন্টের জন্য রিকন্ডিশন এসি ক্রেতারা নিয়ে থাকেন বলে আমাদের জানিয়েছেন তারা। তবে বাসাবাড়িতে ব্যবহারে জন্য এক থেকে দেড় টনের এসির চাহিদা বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা।

ক্রেতাদের আকৃষ্ট করতে এসব এসি বিক্রিতে বিক্রয়োত্তর সেবার ব্যবস্থাও রাখছেন বিক্রেতারা। তারা বলছেন: আমরা এসি বিক্রির পর ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত বিক্রয়ত্তোর সেবার ব্যবস্থা রেখেছি। তারপরও কোন এসিতে কি ধরণের সমস্যা ছিল, আমরা রিপেয়ার করেছি সেগুলো ক্রেতাদের জানিয়ে দেই আমরা। এসির মতো ইলেক্ট্রনিক্স সামগ্রী থেকে যেকোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। তাই রিকন্ডিশন এসি ক্রয়ের  ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসিরিকন্ডিশন এসিশীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

’জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘিরে দেশব্যাপী কর্মসূচি

আগস্ট ৩, ২০২৬

বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে তৎপরতা বাড়ানোর কথা জানাল সরকার

আগস্ট ৩, ২০২৬

বিরোধী দল পতিত স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল সভা নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT