বন্যায় দেশে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ১১ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ লাখ মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। বন্যার পূর্বাভাস থাকলেও পরিস্থিতির অবনতি হওয়ার আগে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসতে না পারার জন্য জনগণের অভ্যাসকে দায় দিয়েছেন সরকারের কর্মকর্তারা।






