আন্তর্জাতিক

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় প্রায় ২০০ জনের মৃত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে শহর জলমগ্ন, মানুষ পানি মধ্যে চলাফেরা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে শহর জলমগ্ন, মানুষ পানি মধ্যে চলাফেরা করছে, বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই মাসে শুরু হওয়া ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় পাকিস্তানের বিভিন্ন এলাকায় অন্তত ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত তিনশ তেত্রিশ জন।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এমনকি মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯৬ জন শিশু ও ৩০ জন নারী রয়েছে। বন্যায় দেশটির পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে ৬৮ জন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া ৬৫, সিন্ধু প্রদেশে ৩২ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বেলুচিস্তান প্রদেশে ১৩ জন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাঁচজনসহ অন্যান্য অঞ্চলে বেশ কয়েকজন মারা গেছে। বন্যায় ২ হাজার ২শ’৯৩টি বাড়ি ও ৩০টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

বিষয়:পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যাপাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →