নতুন গানে কণ্ঠ দিলেন সংগীত শিল্পী আবিদা সুলতানা, গানটির শিরোনাম ‘যে ছবি এঁকে দিলে’। রবিবার বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন বিভাগে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
আবিদা সুলতানার গাওয়া এ গানের কথা লিখেছেন গীতিকবি ফরিদা ফারহানা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজু আহমেদ।
শিল্পী আবিদা সুলতানা বলেন, “গানের কথা ও সুর আমার ভীষণ ভালো লেগেছে। কোনো গানের কথা বা সুর মন না ছুঁলে আমি গান গাই না। কিন্তু এই গানটি ছিল মিষ্টি এক প্রেমের গল্প—রেকর্ড করতে ভীষণ ভালো লেগেছে।”
গীতিকার ফরিদা ফারহানা বলেন, “শৈশব থেকেই আবিদা আপার গান শুনে বড় হয়েছি। উনার কণ্ঠে আমার লেখা এই প্রথম কোনো গান রেকর্ড হলো এটা আমার জন্য এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত।”
শিগগিরই বাংলাদেশ বেতারের বিভিন্ন অনুষ্ঠানে ‘যে ছবি এঁকে দিলে’ গানটি প্রচারিত হবে। সংশ্লিষ্ঠদের প্রত্যাশা, এই গানটি প্রচারের পর দর্শক শ্রোতাদের কাছে অন্যরকম ভালো লাগবে।








