চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রফি নয়, আসল বিষয় প্রাসঙ্গিক থাকা’

‘ইন্ডিয়ান আইডল সিজন ১’-এর বিজয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৪, জুন ২০২৫
বিনোদন
A A
Three Bengali singers performing on stage with colorful backgrounds. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ইন্ডিয়ান আইডল সিজন ১’-এর বিজয়ী গায়ক অভিজিৎ সাওয়ান্ত মনে করেন, কোনো রিয়েলিটি শো জেতার চেয়েও দীর্ঘ সময় প্রাসঙ্গিক থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

গ্যালাটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, “আমি বিশ্বাস করি কোথাও পৌঁছানোই আসল চ্যালেঞ্জ। ট্রফি জেতা চূড়ান্ত লক্ষ্য নয়। আপনি যদি জিতে যান, সেটা দারুণ একটি অর্জন, তবে আরও বড় সাফল্য হলো যখন শ্রোতারা আপনাকে চিনতে শুরু করেন এবং আপনি নিজের পটভূমির ঊর্ধ্বে উঠে ক্যারিয়ার গড়েন।”

তিনি আরও বলেন, “আমার মতে জয় আসল বিষয় নয়, বরং রিয়েলিটি শোর মাধ্যমে দৃশ্যমানতাই মূল বিষয়। অনেক সময় দেখা যায়, জনপ্রিয়তার ভিত্তিতে বিজয়ী নির্ধারিত হয়, দক্ষতার ভিত্তিতে নয়। ফলে প্রতিভাবান শিল্পীরা শুধু ভক্তসংখ্যার ঘাটতির কারণে হারিয়ে যান।”

Banglabid

অভিজিৎ উদাহরণ হিসেবে তুলে ধরেন বলিউডের দুই জনপ্রিয় শিল্পী— অরিজিৎ সিং ও নেহা কক্করের নাম। “তারা কেউই তাদের প্রতিযোগিতা জেতেননি। তবু আজ তারা বহু বিজয়ীর চেয়েও অনেক এগিয়ে। আমি অত্যন্ত সততার সঙ্গে বলছি, ট্রফির চেয়ে নিজের পরিচয় গড়ে তোলাই অনেক বেশি গুরুত্বপূর্ণ,” বলেন অভিজিৎ।

উল্লেখ্য, নেহা কক্কর ‘ইন্ডিয়ান আইডল ২’-এর একজন প্রতিযোগী ছিলেন, কিন্তু শুরুতেই বাদ পড়েন। আর অরিজিৎ সিং ‘ফেম গুরুকুল’ নামের রিয়েলিটি শোতে অংশ নিয়ে ষষ্ঠ স্থান অর্জন করেছিলেন।

অভিজিৎ সাওয়ান্ত ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’ জিতে রাতারাতি তারকাখ্যাতি পান। ওই বছরেই প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘আপ কা অভিজিৎ সাওয়ান্ত’। এরপর আরও তিনটি অ্যালবাম— ‘জুনুন’ (২০০৭), ‘ফরিদা’ (২০১৩), ও ‘ফকিরা’ (২০১৮)— মুক্তি পায়। পাশাপাশি তিনি ‘আশিক বানায়া আপনে’ (২০০৫), ‘চট্টগ্রাম’ (২০১২) এবং ‘ঢিশুম’ (২০১৬) ছবিতে প্লেব্যাকও করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'ইন্ডিয়ান আইডল সিজন ১'অভিজিৎ সাওয়ান্তঅরিজিৎ সিংনেহা কক্কর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দাঁড়িপাল্লা প্রতীকে নিবন্ধন পাচ্ছে জামায়াত: ইসি

পরবর্তী

ঈদের কোন সিনেমা আপনাকে কতোক্ষণ বসিয়ে রাখবে?

পরবর্তী
বাংলাদেশের বিভিন্ন সিনেমার পোস্টার, ঈদে মুক্তি পাবে বিভিন্ন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের কোন সিনেমা আপনাকে কতোক্ষণ বসিয়ে রাখবে?

নতুন শিক্ষক নিবন্ধনের ফলাফল লোগো, এনটিআরসি এর সিলমোহর সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT