অর্থনীতি

ঢাকা সিটির অন্যতম শীর্ষ করদাতা ইনসেপ্টার আব্দুল মুক্তাদির

ঢাকা সিটির অন্যতম শীর্ষ করদাতা ইনসেপ্টার আব্দুল মুক্তাদিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা সিটির অন্যতম শীর্ষ করদাতা ইনসেপ্টার আব্দুল মুক্তাদিরের পোর্ট্রেট ছবি, পেশাদার পোশাক পরিহিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২১-২০২২ করবর্ষে ঢাকা সিটি কর্পোরেশনের অন্যতম শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা ও জাতীয় ট্যাক্স কার্ড পেয়েছেন ইনসেপ্টার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির।

আজ বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হয়।

‘জাতীয় ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান ২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সচিব ফাতিমা ইয়াসমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব এবং এনবিআর-এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

বিষয়:আব্দুল মুক্তাদির ইনসেপ্টা ট্যাক্স কার্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…