চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবদুল গাফফার চৌধুরীর দাফন সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ২৮, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
আবদুল গাফফার চৌধুরীর দাফনের সময় মরদেহের উপর বাংলাদেশের পতাকা ঢেকে রাখা হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় প্রেসক্লাবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরীকে।

মহান একুশের অমর গানের এই রচয়িতার মরদেহ দুপুরে নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহিদ মিনারে। সেখানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শ্রদ্ধা নিবেদনে ঢল নামে হাজারো মানুষের। বাংলার মহান এই সন্তানতার সৃষ্টিকর্ম ও দেশের জন্য তার অবদানের মাধ্যমে অমর হয়ে থাকবে বলে জানান সাধারণ মানুষেরা।

মাতৃভাষার জন্য যারা বুকের রক্ত ঢেলে দিয়েছেন, সেই ভাইদের স্মরণে গান লিখে অমর যিনি, তিনি কিংবদন্তী সাংবাদিক, কলামিস্ট ও লেখক আবদুল গাফফার চৌধুরী। মহান একুশের অমর গানের সেই স্রষ্টা এবার শেষবারের মত এলেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।

শহীদ মিনারে গার্ড অব অনার প্রদান শেষে কিংবদন্তী এই সাংবাদিকের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকারও।

শেষবারের মত জাতির এই কীর্তি সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ঢল নামে বিভিন্ন সামাজিক সাংষ্কৃতিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের।

অমর একুশের কালজয়ী গান লিখে বিশ্বব্যাপী মনে জায়গা করে নেয়া এই কিংবদন্তী তার কর্মে অমর হয়ে থাকবেন বলে জানান শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা।

আবদুল গাফফার চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গণে বাঙালির এমন ঢল দেখে কৃতজ্ঞতা প্রকাশ করেন তার পরিবারের সদস্যরা।

শহীদ মিনার থেকে আব্দুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়েল কেন্দ্রীয় মসজিদে। সেখানে অনুষ্ঠিত হয় জানার নামাজ। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় জাতীয় প্রেসক্লাবে। সেখানে জানাজার নামাজের পর শ্রদ্ধা জানায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

পরে আবদুল গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হয় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানে স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয় কিংবদন্তী এই ব্যক্তিত্বকে।

লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার ১৯ মে ভোরে স্থানীয় একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর ১৯৩৪। একজন সুপরিচিত বাংলাদেশি গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা। স্বাধীনতাযুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক ‘জয় বাংলা’র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।

বরিশাল জেলার উলানিয়া গ্রামের চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন আবদুল গাফফার চৌধুরী। তার বাবা হাজি ওয়াহিদ রেজা চৌধুরী ও মা জহুরা খাতুন। তিন ভাই, পাঁচ বোনের মধ্যে বড় ভাই হোসেন রেজা চৌধুরী ও ছোট ভাই আলী রেজা চৌধুরী। বোনরা হলেন মানিক বিবি, লাইলী খাতুন, সালেহা খাতুন, ফজিলা বেগম ও মাসুমা বেগম।

 

ট্যাগ: কেন্দ্রীয় শহীদ মিনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক ২

পরবর্তী

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ বরযাত্রী অসুস্থ

পরবর্তী
বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ বরযাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়েবাড়ির খাবার খেয়ে ৪০ বরযাত্রী অসুস্থ

কারিনা কাপুরের সুন্দর ছবি, বাংলার নিউজ পোর্টাল চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুড়ি’ বলায় জবাব দিলেন ক্ষুদ্ধ কারিনা

সর্বশেষ

প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT