চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তাপ ছড়ানো ম্যাচে মোহামেডানকে হারালো আবাহনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৩ অপরাহ্ন ০১, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান , মেহেদী হাসান মিরাজ জাতীয় দলের অ্যাসাইমেন্টে থাকায় মোহামেডানের হয়ে নামতে পারেননি আবাহনীর বিপক্ষে ঐতিহ্যের লড়াইয়ে। তারপরও তীব্র লড়াই করেছে ক্লাবটি। মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে জয়ের আশা জাগিয়ে হেরেছে ৮ রানে। রোমাঞ্চ ছড়িয়ে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল আবাহনী।

২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহামেডান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে আড়াইশ পূর্ণ করে। মাহিদুল ইসলাম অঙ্কন সেঞ্চুরির কাছে গিয়ে (৮৮) ও মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি (৫৪) পেরিয়ে আউট হওয়া পরও লড়াইয়ে ছিল দলটি। আরিফুল হক ১৪ বলে তিন ছক্কায় ২৬ রান তুলে আশা জাগান। রান আউট হওয়ার পর আবাহনীর দিকে হেলে পড়ে ম্যাচের ভাগ্য।

তবে বাড়ে বলের সঙ্গে রানের ব্যবধান। শেষের ব্যাটাররা মেরে খেলতে না পারায় আবাহনীর কাছে আরও একবার হারের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান। ১৯ বলে ২১ রানে অপরাজিত থাকেন শুভাগত হোম চৌধুরী।

ব্যাট হাতে ৭০ বলে ৬৩ রানের আক্রমনাত্মক ইনিংসের পর ৮ ওভারে ৫১ রানে ৪ উইকেট দখল করে ক্যারিয়ারের অন্যতম সেরা অলরাউন্ড পারফরমেন্স উপহার দিয়ে ম্যাচ সেরা হন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।

সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে জাকের আলী অনিক (৬৩) ও মোসাদ্দেকের ফিফটিতে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে আবাহনী। মোহামেডানের মুশফিক হাসান ও শুভাগত নেন দুটি করে উইকেট।

আসরের ‍সুপার লিগের প্রথম ম্যাচে তীব্র লড়াইয়ের পর পাওয়া জয়ে শিরোপার সুবাস পাচ্ছে আবাহনী। রাউন্ড রবিন লিগ ও সুপার লিগ মিলিয়ে ১২ ম্যাচে ১১ নম্বর জয়ে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন দলটির পয়েন্ট ২২। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Reneta

 

ট্যাগ: আবাহনী-মোহামেডানডিপিএলমিরপুরলিড স্পোর্টসসুপার লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT