চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেঞ্চুরি করে অপরাজিত থাকলেন মুশফিক, তবুও হারল দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং করছে, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাঈম শেখ ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে আবাহনীর দেয়া ৩৪২ রানের লক্ষ্য টপকাতে নেমে শুরুতেই আউট প্রাইম ব্যাংকের ওপেনার তামিম ইকবাল। জাকির হাসান, শাহাদাত দীপুও টিকতে পারেননি বেশিক্ষণ। পঞ্চাশের আগে তিন উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমনকে নিয়ে লড়াই চালিয়ে যান ৫ নম্বরে নামা মুশফিকুর রহিম। মি. ডিপেন্ডেবলের ১০৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংসও পারেনি দলকে জেতাতে।

মিরপুরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীর কাছে ৫৮ রানের বড় ব্যবধানেই হেরেছে তামিমের নেতৃত্বে থাকা প্রাইম ব্যাংক। তাসকিন আহমেদ ও তানজিম সাকিবের পেস তোপে ইনিংসের ২ বল আগে ২৮৩ রানে গুটিয়ে যায় ক্লাবটি।

হারের ম্যাচে মুশফিক পান লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের ১৫তম সেঞ্চুরি। ১৪টি চারে সাজান ইনিংস। নবম ওভারে ব্যাটিংয়ে নেমে খেলেন শেষ পর্যন্ত। দলটির ওপেনার ইমন ৭০ বলে ৫৬ রান করেন। অভিজ্ঞ মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেট জুটিতে যোগ করেন ৮৩ রান। তা অবশ্য ম্যাচের ফলাফলে প্রভাব রাখতে পারেনি। শেষদিকে হাসান মাহমুদ ২৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে হারের ব্যবধান আরও কিছুটা কমান।

Banglabid

সেঞ্চুরির পর বল হাতেও একটি সাফল্য পান আবাহনী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৩ ওভারে ১৩ রান দিয়ে পান আগ্রাসী মেজাজে খেলতে থাকা হাসানের উইকেট।

সোমবার সকালে শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই একশ পেরোয় আবাহনী। ৭৩ বলে ৪৫ রান করে এনামুল হক বিজয় ফিরলে ভাঙে জুটি। এরপর নাঈম ও শান্ত দলকে নিয়ে যান দুইশর কাছে। দলীয় ১৯৯ রানে নাঈম আউট হন। ১০৪ বলে খেলে যান ১০৫ রানের ইনিংস।

শান্ত ৮৫ বলে ১১৮ রানের ইনিংস খেলে বড় সংগ্রহের পথ রচনা করেন। এরপর তাওহীদ হৃদয়ের ৩৫ বলে ৬৫ রানের ক্যামিওতে সাড়ে তিনশর কাছে চলে যায় আকাশী-নীলদের সংগ্রহ। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪১ রানের পুঁজি গড়ে আবাহনী।

Reneta

পেসারদের ওপরই বেশি চড়াও হন আবাহনী ব্যাটাররা। হাসানের ১০ ওভার থেকে তোলে ৭৬ রান। যদিও দুটি উইকেট নেন এই পেসার। রেজাউর রহমান রাজা ৭ ওভারে দেন ৭৬ রান। নেন একটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবাহনীডিপিএল-২০২৪তামিমনাঈম-শান্তপ্রাইম ব্যাংকমুশফিকলিড স্পোর্টসসেঞ্চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT