চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দুর্ঘটনায় জীবন পাল্টে গেল ‘আশিকী’ নায়িকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

১৯৯০ সালে মুক্তি প্রাপ্ত মহেশ ভাট পরিচালিত ‘আশিকী’ ছবি দিয়ে বলিউডে অভিষেক করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন সিনেমাটির নায়িকা অনু আগারওয়াল। অথচ এক দুর্ঘটনাই শেষ করে দেয় তার জীবন-যৌবন!

১৯৯৯ সালে ভয়ঙ্কর এক দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী। এতটাই গুরুতরভাবে জখম হয়েছিলেন তিনি যে কিছুদিনের জন্য কোমায় চলে গিয়েছিলেন। প্রায় ২৯ দিন আই সি ইউ- তে থাকার পর অবশেষে জ্ঞান ফেরে নায়িকার। নিজেকে আর চিনতে পারলেন না তিনি। ভুলে গেলেন নিজের সব কিছু। শুধু মনে ছিল নিজের সন্ন্যাস জীবনের নাম।

এক সময় চিকিৎসকরা বলেছিলেন বেশি দিন বাঁচবেন না এই অভিনেত্রী। তবে সেই সংকটময় সময় পার করে নিজের মনের জোর আর যোগাভ্যাসের জোরেই আবার স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী।

জানা গেছে, মুম্বাইতে যোগাসনের স্কুল খুলেছেন তিনি। সেখানে বস্তির বাচ্চাদেরও যোগাসন শেখান তিনি। খুব সাধারণ ভাবে জীবন যাপন করেন। সঙ্গী বলতেও তেমন কেউ নেই তার। তাইতো এখন একাই জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। বিয়েও করেননি।

‘আশিকী’র মধ্য দিয়ে পর্দায় বাজিমাত করলেও বেশ কিছু ছবিতে বোল্ড চরিত্রে দেখা গেছে অনু আগারওয়ালকে। রাকেশ রোশনের ‘কিং অ্যাঙ্কেল’ সহ ‘রিটার্ন অফ জুয়েল’ ও ‘খলনায়িকা’ ছবিতে নজর কেড়েছেন অনু আগারওয়াল।

১৯৬৯ সালের ১১ জানুয়ারি নয়াদিল্লিতে জন্ম হয়েছিল অনু আগারওয়ালের। পড়াশোনাতেও মেধাবী ছিলেন তিনি। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে গোল্ড মেডেল পাওয়া ছাত্রী।

Reneta

১৯৮৮ সালে ‘ইসি বাহানে’ ধারাবাহিকের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করেন অনু। সেখান থেকে বড় পর্দায় অফার এবং ‘আশিকী’। লস অ্যাঞ্জলসে মডেলিংয়ের ভাল অফার পেয়েছিলেন অনু।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশিকীবলিউডসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্রীড়া ফেডারেশনগুলো শক্তিশালী ও স্বাবলম্বী করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন: আমিনুল হক

এপ্রিল ৬, ২০২৬

পুরো দেশ এখন সোচ্চার হচ্ছে: আসিফ নজরুল

এপ্রিল ৬, ২০২৬

দুপুরে সংসদে বসছে সরকারি দলের গুরুত্বপূর্ণ সভা

এপ্রিল ৬, ২০২৬

টলিউডে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধের সিদ্ধান্ত

এপ্রিল ৬, ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT