চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিল্লী বিধানসভায় জরুরি সভার ডাক, বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ২৪, আগস্ট ২০২২
আন্তর্জাতিক
A A

আবগারি দুর্নীতি সংক্রান্ত মামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে বৈঠক ডেকেছেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৈঠকে সমস্ত বিধায়কদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আম আদমী পার্টি (আপ) নেতাদের বিরুদ্ধে ইডি, সিবিআই অভিযান ও দিল্লী সরকারে উৎখাতে বিজেপি’র ভূমিকা নিয়ে আলোচনা করা হতে পারে বলে খবর। সেই সঙ্গে শুক্রবার বসতে চলেছে দিল্লী বিধানসভার বিশেষ অধিবেশন।

দিল্লী সরকার উৎখাতে বিজেপি’র প্রচেষ্টার বিরুদ্ধে এবার পাল্টা রণকৌশল নিতে চলেছে আম আদমি পার্টি (আপ)। পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার নিজের বাসভবনে বিধায়কদের নিয়ে বৈঠক বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। সিবিআই-ইডি অভিযানের পাশাপাশি বিজেপি দল ভাঙানোর যে চেষ্টা চালাচ্ছে, তা নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

Banglabid

এদিকে, দল ছাড়তে বিজেপি’র পক্ষ থেকে আপ বিধায়কদের অর্থের প্রলোভন আর হুমকি নিয়ে বুধবারও সরগরম হয় দিল্লী। মণীশ সিসোদিয়া ছাড়াও আর চার বিধায়ককে বিজেপিতে যোগদানের জন্য চাপ সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে চলছে অভিযোগ ও পাল্টা অভিযোগ। এমন অবস্থায় শুক্রবার সকাল ১১টায় দিল্লী বিধানসভার বিশেষ অধিবেশনের বসতে চলেছে।

দিল্লী বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিধানসভার এই বিশেষ অধিবেশন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর আলোচনা। এই বিশেষ অধিবেশন ডেকে দলের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে, তা যাচাই করাই কেজরিওয়ালের লক্ষ্য বলে মনে করছেন কেউ কেউ। কেননা, বিজেপি’র এই দল ভাঙানোর চেষ্টা যে যথেষ্ট চিন্তার বিষয়, তা মেনে নিয়েছেন দিল্লীর মুখ্যমন্ত্রী। পরিস্থিতি সামাল দিতে রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকও ডাকেন কেজরিওয়াল। এ ব্যাপারে মহারাষ্ট্রের অভিজ্ঞতা আপ নেতৃত্বকে ভাবাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

Reneta

বিজেপি যতই অর্থের প্রলোভন দেখাক না কেন, দলের ঐক্য অটুট বলে দাবি করেছে আম আদমি পার্টি (আপ)। বিজেপি’র এই দল ভাঙানোর প্রচেষ্টা ব্যর্থ বলে মনে করছে তারা। আপ বিধায়করা কোনও দিনই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না বলে নেতৃত্বের দৃঢ় বিশ্বাস।

আবগারি দুর্নীতিতে বেকায়দায় পড়ে দিল্লীর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যার রাজনীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপিও। তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক প্রলোভনের অভিযোগও অস্বীকার করেছে গেরুয়া শিবির। দল ভাঙানো নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই তাকিয়ে ভারতের জনগণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরবিন্দ কেজরিওয়ালবিজেপি
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরিটা যে কারণে বিশেষ

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলা হাইকোর্টে বিশেষ বেঞ্চে শুনানি রোববার

আগস্ট ১৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

আলবার্টায় উচ্চ আদালতের বিচারক নিয়োগের গণভোট অক্টোবরে

আগস্ট ১৪, ২০২৬

সেপ্টেম্বরে কলকাতায় যাচ্ছে বাংলাদেশের যে ৩ ছবি

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দিবে: শেহবাজ শরিফ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT