চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সিতারে জামিন পার’-এ ১২০ কোটির প্রস্তাব পেলেন আমির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৮, জুন ২০২৫
বিনোদন
A A
অভিনেতা আমির খান সিনেমার শুটিং সেটে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত কয়েক বছরে সিনেমাতে সেভাবে সাফল্যের মুখ দেখেননি আমির খান। ‘লাল সিং চাড্ডা’র ভরাডুবির পর মানসিক ভাবে ভেঙেই পড়েছিলেন। ভেবেছিলেন পর্দায় আর মুখ দেখাবেন না। কিন্তু অনুরাগীদের অনুরোধ ফেরাতে পারেননি।

বছর খানেক আগে শুরু করেন ‘সিতারে জামিন পার’ ছবির শুটিং। ২০ জুন মুক্তি পাবে এই ছবি। তার আগেই আমিরের কাছে সুযোগ ছিল ১২০ কোটি টাকা ঘরে তোলার। কিন্তু তা বাতিল করেন অভিনেতা।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত আমির অভিনীত ‘তারে জামিন পার’ ছবির আঙ্গিকেই তৈরি হয়েছে এ ছবিটি। বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষ ভাবে সক্ষম শিশুদের সাফল্যের কাহিনি তুলে ধরা হয়েছিল। ছবিতে মুখ্য চরিত্র ঈশানের ছিল ডিসলেক্সিয়া। আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে। এবারও সামাজিক কোন চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে।

এই ছবিটি নিয়ে এমনিতেই বাড়তি চাপ রয়েছে। একের পর এক ছবি ব্যর্থ হওয়ার পরও ১২০ কোটি টাকায় এই ছবির স্বত্ব বিক্রির প্রস্তাব পেয়েছিলেন আমির। একটি ওটিটি সংস্থার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল, এ ছবি প্রেক্ষাগৃহের বদলে ওটিটি-তে মুক্তি পেলেই প্রযোজক পাবেন ওই বিশাল পরিমাণ অর্থ। কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা।

আমির জানান, তিনি চান এই ছবি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন। ছবিটি হলে মুক্তির ৮ সপ্তাহ বাদে দেখা যাবে ওটিটির পর্দায়। শুধু তা-ই নয়, ইউটিউবে-ও দেখা যাবে এই ছবি। কিন্তু বিনামূল্যে নয়, ভাড়া দিতে হবে ছবিটি দেখার জন্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সিতারে জামিন পার’আমির খানওটিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গ্যাস সংকট কাটতে লাগতে পারে আরও দুই সপ্তাহ’

জুলাই ২৭, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের তারিখ ‍চূড়ান্ত

জুলাই ২৭, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বরিশালের শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর

জুলাই ২৭, ২০২৬

নতুন কোচ হোর্হের অধীনে পর্তুগালে রোনালদোর ভূমিকা কমে যাচ্ছে?

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT