চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মঞ্চে তিন খানের খুনসুটি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

এক মঞ্চে দেখা মিললো বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সৌদি আরবের রিয়াদে বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’-এ অংশ নিয়েছিলেন বলিউডের এই তিন খান।

আর এই তিন খানের এই ছবি ভাইরাল হতেই ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান বসে আছেন এবং পেছনে দাঁড়িয়ে মজা করছেন বলিউড কিং শাহরুখ ও ভাইজান সালমান।

একটি ভিডিওতে আমির খানকে গানও গাইতে দেখা যায়। আর তাকে চিয়ার আপ করেন বলিউডের বাকি দুই খান।

রিয়াদের ওই অনুষ্ঠানে ভারতের তারকারা ছাড়াও ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নিয়েছেন। অতিথিদের তালিকায় ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টারবিস্টও।

বিস্টের সঙ্গে এক ফ্রেমে ধরা দিয়েছেন শাহরুখ-আমির-সালমান। বিস্টের এক পোস্টে দেখা যায় তার একপাশে শাহরুখ এবং অন্যপাশে সালমান ও আমির খান!

রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় আরও ছিলেন বিশ্বের সবচেয়ে বড় রেসলিং প্রমোশন ডব্লিউডব্লিউই প্রেসিডেন্ট নিক খান, ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট, টেনিস তারকা নোভাক জকোভিচ, বাস্কেটবল কিংবদন্তী শাকিল ও নিল, স্কুইডগেম তারকা লিং জা ইও। – হিন্দুস্থান টাইমস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির খানতিন খানবলিউডের জনপ্রিয় তিন অভিনেতাশাহরুখ খানসালমান খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাহি বলছেন ‘রাকিবের সাথে বিচ্ছেদ হয়নি’

পরবর্তী

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

পরবর্তী

জুলাই সনদ বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের মাইলফলক: ইইউ

ছবি: সংগৃহীত

শিক্ষকদের ন্যায্য দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: মির্জা ফখরুল

সর্বশেষ

মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

জুলাই ১৯, ২০২৬

সাকার হ্যাটট্রিক-এমবাপের জোড়া, ১০ গোলের ম্যাচে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড

জুলাই ১৯, ২০২৬

প্রথমার্ধে ফ্রান্সের জালে ৪ গোল ইংল্যান্ডের

জুলাই ১৯, ২০২৬

কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক বাংলাদেশের

জুলাই ১৯, ২০২৬

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT