চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কেজিএফ’ তারকা যশের কাছে কি ক্ষমা চাইলেন আমির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ন ২৯, নভেম্বর ২০২১
বিনোদন
A A

এ বছরের অন্যতম বহুল প্রতীক্ষিত ছবিগুলোর মধ্যে একটি হলো আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ এবং দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ছবি দুটির মুক্তির তারিখ।

পরপর বেশ কয়েকটি তারিখ পেছানোর পর অবশেষে আসছে বছরের ১৪ এপ্রিল নির্ধারিত হয়েছে ‘লাল সিং চাড্ডা’র মুক্তির তারিখ। কিন্তু চমকপ্রদ তথ্য হলো ওই একই দিন প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’। অর্থাৎ বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ হতে যাচ্ছে প্রতীক্ষিত এই দুটি ছবির।

এদিকে ‘লাল সিং চাড্ডা’র আগেই ওই দিনে ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়। কিন্তু তারপরেও কেন একই তারিখটি বেছে নিয়েছেন আমির খান ও ছবিটির নির্মাতা-প্রযোজক, এ নিয়ে সম্প্রতি নানান প্রশ্নের মুখে পড়েছেন তারা।

প্রশ্নের জবাবে আমির বলেছেন, “অন্যের ভূখণ্ডে প্রবেশ করেছি এই কথাটি আমার মোটেও পছন্দ নয়। কিন্তু যেহেতু আমি আমার ক্যারিয়ারে প্রথমবার একজন শিখ চরিত্রে অভিনয় করছি, তাই বৈশাখীর দিনটি (১৪ এপ্রিল) লাল সিং চাড্ডার মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে হয়েছিল। মূলত সেই কারণেই এই দিনটিকে বেছে নেওয়া।”

এখানেই শেষ নয়, ছবি দুটি বক্স অফিসে মুখোমুখি হতে যাচ্ছে এই কথাটি জানার পরই ‘কেজিএফ: চ্যাপ্টার টু’র নির্মাতা প্রশান্ত নীলের কাছে ক্ষমা চেয়েছেন আমির খান।

এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘তারা (কেজিএফ’র নির্মাতা ও অভিনেতা যশ) আমার দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছিল এবং একই দিনে তাদের চলচ্চিত্র মুক্তি সত্ত্বেও আমাকে এগিয়ে যেতে বলেছিল। আমি তাদের এই আন্তরিকতায় মুগ্ধ।’

Jui  Banner Campaign
ট্যাগ: আমির খানকেজিএফ চ্যাপ্টার টুদক্ষিণী সুপারস্টারবলিউডযশলাল সিং চাড্ডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় জয়ে শীর্ষ ধরে রাখল বার্সেলোনা

ফেব্রুয়ারি ৮, ২০২৬

জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড-আর্সেনাল-চেলসি

ফেব্রুয়ারি ৭, ২০২৬

‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’

ফেব্রুয়ারি ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি ‍সংগৃহীত

নির্বাচনে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT