শিক্ষা

শাবিপ্রবি’র বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের ছবি, যেখানে বিশ্ববিদ্যালয়ের নাম ইংরেজি ও বাংলা ভাষায় লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেলোয়ার হোসেন: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর নির্মাণাধীন ভবন থেকে অসতর্কতায় নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল ইসলাম কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইন্সটিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবন থেকে পড়ে আহত হন তিনি। এসময় তিনি চোখে ও মাথায় আঘাত পেলে আশপাশের লোকজন সিলেট এম এ জি ওসমানী মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (২২ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সেকশন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এস এ বি ই এল এন্ড বি বি এল (জেভী)’র সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বিষয়:বহুতল ভবন শ্রমিকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…