চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভিতে নাদিয়ার ‘দৃষ্টিকোণ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ পূর্বাহ্ন ০৪, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে নাটক ‘দৃষ্টিকোণ’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন সালমান আরাফাত, সালহা খানম নাদিয়া, আরিফ হোসেন, আশরাফ হোসেন, জাহিদুল ইসলাম, অপু হাসান, ডেভোরা সিলভিয়া, সুজন, শামিম হোসেন ও ফাতেমা হীরা।

বিটিভি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাটকটি প্রচারিত হবে শনিবার (৫ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে।

নাটকের গল্পে দেখা যাবে ঋক ও নেহা পাশাপাশি ফ্ল্যাটের দুই বাসিন্দা। বাড়ির মালিক প্রভাতের ভাগ্নে ঋক। আর নেহা থাকে তার বোন-দুলাভাইয়ের সঙ্গে। ঋক নেহার প্রতি খুবই যত্নশীল। অন্যদিকে নেহা ঠোঁটকাটা স্বভাবের মেয়ে। কারো মুখের ওপর চট করে উচিত কথা বলে ফেলা তার অভ্যাস। অফিসের বস থেকে শুরু করে বয়ফ্রেন্ড- কেউই তার উচিত কথা থেকে রেহাই পায় না। এতে অপরপক্ষ মনে কষ্ট পেলো কি পেলো না সেটা সে খেয়াল করে না।

আনুষ্ঠানিকভাবে ঋক ও নেহার বিয়ের কথাও শুরু হয়। কিন্তু নেহার ব্যবহারের কারণে ঋকের মামা বিয়েতে আপত্তি তোলেন। ফলশ্রুতিতে তাদের মধ্যে ঝগড়া লেগে যায়। একপর্যায়ে সম্পর্ক ভেঙে গেলে দুপক্ষের পরিবারই উপলব্ধি করে, তারা আলাদা হয়ে থাকলেও পরস্পরকে খুব ভালোবাসে। কিন্তু ইগোর কারণে কেউ এক হতে পারছে না। অবশেষে নেহা উপলব্ধি করে, সব সময় সত্যে অবিচল থাকা এক বিষয় আর স্ট্রেট-ফরোয়ার্ড হয়ে কাউকে অসম্মান করা অন্য বিষয়। একজনের একটা কাজ হয়তো আপনার দৃষ্টিতে ভুল, কিন্তু অন্যের দৃষ্টিতে সেটি ভুল নাও হতে পারে। শুধুমাত্র দৃষ্টিকোণ বদলালেই অনেক কিছু সুন্দর হয়ে উঠতে পারে।

নাটকে নেহার চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাটকনাদিয়াবিটিভিলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিয়েতনামে বড় হার সঙ্গী করে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

থানায় ঢুকে পুলিশকে মারধরের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মার্চ ২৬, ২০২৬
ছবি: এআই।

বিয়ের আগে যেসব প্রশ্ন জানা জরুরি, সহজ হবে সঠিক সিদ্ধান্ত

মার্চ ২৬, ২০২৬

সিনেমা না দেখেও আমিরের মুখে ‘ধুরন্ধর ২’-এর প্রশংসা!

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT