দিনাজপুরে একটি আবাসিক মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে রবিউল ইসলাম রবি (২৮) নামে মাদ্রাসা শিক্ষককে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়েছে। অভিযুক্ত সেই শিক্ষককে গণপিটুনির পর পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
এ ঘটনা নিশ্চিত করেছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন।
বলাৎকারের শিকার মাদ্রাসার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুটির পিতা বাদশা মিয়া মঙ্গলবার (১ জুলাই) রাত ১১ টায় এই ঘটনার জন্য বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় মামলা দায়ের করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক রবিউল ইসলাম রবির বাড়ি দিনাজপুর ৬ নং উপশহরের খেরপিট্রি এলাকায়। বিক্ষুব্ধ জনতার তোপের মুখে গণপিটুনির শিকার অভিযুক্ত শিক্ষক রবিকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে রাতে ভিকটিমের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।








