আন্তর্জাতিক

হোস্টেল থেকে ভারতীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভবনের সামনে ছাত্র-ছাত্রীদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ভবনের সামনে ছাত্র-ছাত্রীদের সমাগম, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল প্রবেশদ্বার।. Channel i News – চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) হোস্টেল থেকে কিরণ চন্দ্র (২১) নামে চতুর্থ বর্ষের এক ছাত্রের নিথর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এ তথ্য জানা যায়।

কিরনের বাড়ি তেলেঙ্গানায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

এর আগে ২০২২-এর অক্টোবরে খড়্গপুর আইআইটিতেই অসমের বাসিন্দা ফাইজ়ান আহমেদ নামে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তার মরদেহও উদ্ধার হয়েছিল আইআইটির হেস্টেলের একটি ঘর থেকে। এ বছর জুনে তামিলনাড়ুর বাসিন্দা ২২ বছরের সুরিয়া দীপনেরও অস্বাভাবিক মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হল দেশের অন্যতম সেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে।

বিষয়:ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেটনোলজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…