চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সূর্যগ্রহণ দেখতে মানুষের ঢল, ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ৩০, মার্চ ২০২৪
আন্তর্জাতিক
A A

এপ্রিলের শুরুতে বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। পৃথিবীর পশ্চিম গোলার্ধের বেশ কিছু এলাকা থেকে  স্পষ্ট দেখা যাবে এই সূর্যগ্রহণ। আর একে কেন্দ্র করে কানাডার অন্টারিয়ো প্রদেশের নায়াগ্রা জলপ্রপাত এলাকায় পর্যটকের ভিড় সামলাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে প্রশাসন।

কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে থেকে সূর্যগ্রহণ অত্যন্ত স্পষ্ট দেখা যায়। ন্যাশানাল জিয়োগ্রাফির পক্ষ থেকেও জানানো হয়েছে, নায়াগ্রা জলপ্রপাত যে কোনও সূর্যগ্রহণ দেখার অন্যতম সেরা স্থান। আগামী ৮ এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন। তার আগে থেকেই নায়াগ্রায় ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। আগ্রহীরা সূর্যগ্রহণ দেখতে কয়েক দিন আগে থেকেই সেখানে পৌঁছেছেন। অনেকে আবার নায়াগ্রা যাওয়ার টিকিটও কেটে রেখেছেন।

নায়াগ্রার প্রশাসন জানিয়েছে, ৮ এপ্রিল সূর্যগ্রহণ দেখতে জলপ্রপাতের সামনে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হতে পারেন। তাই ভিড় সামলাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

৮ তারিখের সূর্যগ্রহণের বিশেষত্ব হল এর স্থায়িত্ব।  এটি  দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। গত ৫০ বছরের মধ্যে এই গ্রহণ হবে দীর্ঘতম। পৃথিবী, চাঁদ এবং সূর্য যখন এক সারিতে চলে আসে এবং পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করে, তখন গ্রহণ হয়। চাঁদের অবস্থান অনুযায়ী গ্রহণের ধরন নির্ভর করে। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে তাকে পূর্ণগ্রাস গ্রহণ বলা হয়। আগামী ৮ এপ্রিল সেই পূর্ণগ্রাস গ্রহণ হতে চলেছে। ওই দিন বেশ কিছুক্ষণ সূর্যের আলো সম্পূর্ণ ঢেকে থাকবে। গ্রহণ দেখা যাবে আমেরিকা, মেক্সিকো, কানাডা-সহ প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো থেকে।

নায়াগ্রা ফল্‌স শহরের মেয়র জিম ডিয়োডাটি জানিয়েছেন, ৮ এপ্রিল শহরে নতুন নজির তৈরি হতে চলেছে। এর আগে এক দিনে এত পর্যটক ওই শহরে পা রাখেননি। ভিড়ের কারণে যানজট, মোবাইল নেটওয়ার্ক এবং জরুরি পরিষেবার চাহিদা বৃদ্ধি পেতে পারে। সে সব দিক মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নায়াগ্রা প্রদেশন্যাশানাল জিয়োগ্রাফিসূর্যগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু

এপ্রিল ২২, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

এপ্রিল ২২, ২০২৬

১০ মিনিটের অমনোযোগ! নিভে যায় ছোট্ট প্রাণ

এপ্রিল ২২, ২০২৬

বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

এপ্রিল ২২, ২০২৬

বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT