চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই আবরারকে নিয়ে সিনেমা, অতিরঞ্জিত কিছু থাকবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ন ১৭, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ২০১৯ সালের ৭ অক্টোবর। অমানবিকভাবে তাকে পিটিয়ে মারা হয়। যে ঘটনা দেশব্যাপী বিরাট চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সেই আবরারকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রুম নম্বর ২০১১’। এটি নির্মাণ করছেন শেখ জিসান আহমেদ।

এরইমধ্যে চলচ্চিত্রটির পোস্টারও প্রকাশিত হয়েছে। জিসু এন্টারটেইনমেন্ট এর ফেসবুকে সোমবার বিকেলে প্রকাশিত পোস্টারটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই সূত্র ধরেই কথা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও তরুণ নির্মাতা জিসান আহমেদের সঙ্গে।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, তার প্রযোজনা প্রতিষ্ঠান জিসু এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রায়শই নানা ধরনের কন্টেন্ট নির্মাণ করা হয়। বিশেষত হলিউড বলিউড সিনেমার জনপ্রিয় দৃশ্যের রিমেক করে থাকেন। তার পেজ ঘুরে দেখা গেছে- হিন্দি পিকে, থ্রি ইডিয়টস কিংবা দেশী মনপুরার জনপ্রিয় দৃশ্য হুবুহু নির্মাণ করতে! যেগুলো মানুষ পছন্দও করছেন!

জিসান জানান, এবারই প্রথম ‘রুম নম্বর ২০১১’ এর মধ্য দিয়ে কোনো মৌলিক কাজের উদ্যোগ নিয়েছি। এসময় তিনি শর্টফিল্মটি যে আবরার ফাহাদের ঘটনাকে কেন্দ্র করে, সে বিষয়টিও স্বীকার করেন।

এ বিষয়ে জিসান বলেন, হ্যাঁ, সিনেমাটি আবরার ফরহাদের ঘটনাকে কেন্দ্র করেই। আমরা তার পরিবারের সাথে কথা বলেছি। তাদের অনুমতি নিয়েই কাজটি করেছি। আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ, সেও আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন। এমনকি আবরারের যে রুমমেট ছিলো বুয়েটের, তাদের সাথেও কথা বলেছি।

‘রুম নম্বর ২০১১’ এর চিত্রনাট্য তৈরীতে আবরারের পরিবার, বন্ধুবান্ধব ছাড়াও হত্যাকাণ্ড নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন এবং আসামীদের জবানবন্দিও আমলে নেয়া হয়েছে বলে জানান জিসান। শর্টফিল্মটির দৈর্ঘ্য হবে প্রায় ২৫ মিনিট! কাহিনী প্রসঙ্গে নির্মাতা জানান, এখানে অতিরঞ্জিত কিছু থাকবে না।

Reneta

জিসান বলেন, এরইমধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামি ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকী। অনেক সংবাদেই দেখলাম ৭ অক্টোবর সিনেমাটির মুক্তির কথা লিখেছে, আসলে তা নয়। আমরা আবরারের মৃত্যু বার্ষিকী কেন্দ্র করে সিনেমাটি মুক্তি দিতে চাই। সে লক্ষ্যে পোস্ট প্রোডাকশনের কাজ এগিয়ে চলছে। আমরা সিনেমাটির মুক্তির তারিখ নিশ্চিত করিনি। তবে আবরারের মৃত্যুবার্ষিকী সামনে রেখে দর্শক সিনেমাটি দেখতে পারেন। সেটা ৫,৬ বা ৭ অক্টোবরেই হতে পারে।

সিনেমাটি জিসু এন্টারটেনমেন্টের ইউটিউব, সোশাল প্লাটফর্মসহ আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটি থিয়েটারেও দেখানোর কথা চলছে বলেও জানান জিসান।

সিনেমার অর্থায়ন নিয়ে এই তরুণ জানান, জিরো বাজেটে কাজটি করেছি। আমরা যখন কাজটি শুরু করি তখন প্রডিউসার ছিলো না। নিজেরাই যেভাবে শ্রম দিয়ে পেরেছি, কাজটি শেষ করেছি। শুটিং সম্পন্ন হওয়ার পর বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে কথা বলি। এরমধ্যে আমাদের পাশে ‘একটিফুল’ নামের একটি প্রতিষ্ঠান দাঁড়ায়। এটি আমেরিকায় পরিচালিত বাংলাদেশি একটি সংগঠন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবরার ফাহাদজিসু এন্টারটেনমেন্টফেসবুকলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দর্শক থাকবে একদম প্রেশারে!

মার্চ ১৯, ২০২৬

আইপিএলের শুরুতে হায়দরাবাদের নেতৃত্ব দেবেন অধিনায়ক কিষাণ

মার্চ ১৮, ২০২৬

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ ১৮, ২০২৬

সিনেস্কোপে ‘প্রিন্স’-এর প্রথম ৪ শো’র টিকিট সোল্ড আউট!

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT