চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৩ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A

বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধার কারণে আমাদের দেশে নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুদের ন্যায়বিচার পাওয়ার হার আশঙ্কাজনকভাবে কম। জেন্ডারভিত্তিক সহিংসতার শিকার নারী ও মেয়েশিশুদের অধিকাংশই তাদের সাথে সংঘটিত অপরাধের বিচার চাইতে অক্ষম। এমনকি তারা মামলা দায়ের করতে পারলেও তদন্ত বিলম্বিত হয়, বিচার দীর্ঘায়িত হয় এবং শেষ পর্যন্ত খুব কম মামালায়ই দায়ী ব্যক্তিরা দোষী সাব্যস্ত হয়।

জেন্ডারভিত্তিক সহিংসতা সংক্রন্ত মামলাগুলোর ক্ষেত্রে পাবলিক প্রসিকিউশন সিস্টেমের বিদ্যমান দুর্বলতাগুলো চিহ্নিত করতে এবং একটি সারভাইভারকেন্দ্রিক সংস্কার প্রক্রিয়ার সুপারিশ করতে ব্র্যাক একটি গবেষণা পরিচালনা করেছে।

আজ সোমবার ১২ই ডিসেম্বর রাজধানীর ব্র্যাক সেন্টারে এই গবেষণার ফল এবং সুপারিশমালা তুলে ধরার জন্য একটি অ্যাডভোকেসি সংলাপের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গবেষক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তাজুল ইসলাম বলেন, “আমাদের পর্যালোচনায় দেখা গেছে, ৩৮৫টি মামলার ৫০৫ জন আসামির মধ্যে মাত্র ৩৬ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, যার অর্থ হচ্ছে দোষী সাব্যস্ত হওয়ার হার ছিল মাত্র ৩.৬ শতাংশ।”

তিনি পাবলিক প্রসিকিউটরদের জন্য একটি প্রতিযোগিতামূলক নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং তাদের কর্মক্ষমতা ও জবাবদিহিতা নিরীক্ষণ ব্যবস্থা নিশ্চিত করার সুপারিশ করেন।

ঢাকা মেট্রোপলিটান পুলিশের সহকারী কমিশনার মোছা. মোফেলা খাতুন মেমী নারী ও মেয়েদের প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করতে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের আইনি ও বিভাগীয় জবাবদিহিতা ও দায়িত্বের কথা তুলে ধরেন।

Reneta

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) শেখ আশফাকুর রহমান জানান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় নির্যাতনের শিকার ব্যক্তিদের সাথে সংবেদনশীল আচরণ নিশ্চিত করতে বিচার কাজের সাথে জড়িত ব্যক্তিদের জন্য জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে।

ঢাকা জজ আদালতের অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মিসেস তানজিনা ইসমাইল বলেন, নারী নির্যাতন সংক্রান্ত মামলাগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে প্রসিকিউটরদের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিনের বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ ঢাকা জেলা ও উপজেলা পর্যায়ে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিসেস অর্গানাইজেশনের (NALSO) পরিচালক (জেলা জজ) মোহাম্মদ আল মামুন আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সরকারের আইনি সহায়তা পরিষেবা নিয়ে আলোচনা করেন।

ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির পরিচালক, নবনীতা চৌধুরী আদালতে নারী ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এবং প্রসিকিউশন সিস্টেমের সাথে যুক্ত কর্মীদের জেন্ডার সংবেদনশীলতা অনুশীলন নিশ্চিত করতে সহায়তা করে এমন উদ্যোগুলো তুলে ধরেন।

আলোচনাটি সঞ্চালনা করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি বিভাগের কর্মসূচি প্রধান মাসুমা বিল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ব্র্যাক সেন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬

রাফিনহার হ্যাটট্রিক, সেভিয়াকে হারিয়ে ৪ পয়েন্টের লিড বার্সার

মার্চ ১৬, ২০২৬

সিরিজ জয়ে মিরাজদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে যুবক নিহত

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT