চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে একটি রাজনৈতিক দল আগুন সন্ত্রাস শুরু করেছে: কৃষিমন্ত্রী

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৫:০৬ অপরাহ্ন ০৩, নভেম্বর ২০২৩
জনপদ, টাঙ্গাইল
A A

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে একটি রাজনৈতিক দল আগুন সন্ত্রাস শুরু করেছে। নির্বাচন করতে দিবে না, সংবিধান অনুযায়ী দেশ চলতে দেবে না। তারা দেশের কল্যাণ ও মঙ্গল চায় না। আমরা ২০১৪-১৫ সালে দেখেছি তারা গাড়ি পুড়িয়েছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে।

‘২৮ তারিখও একই কায়দায় পুলিশকে হত্যা করেছে। এটা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়। আমরা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই রাজনৈতিক স্মৃতিশীলতা দরকার। দেশের শান্তি দরকার এবং সুষ্ঠ, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এই সরকার জাতির কাছে সুষ্ঠ ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।’

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, তাদেরকেই ধরপাকড় করা হচ্ছে, যেসব বিএনপির নেতারা তাদের কর্মীদেরকে সন্ত্রাস করার জন্য উস্কে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। তাদের যানবাহনের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করে সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেপ্তার করছে। শান্তিপ্রিয় কোন বিএনপির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে না।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল-এর নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকটাঙ্গাইলের ধনবাড়ীবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT