অপরাধ

প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ

প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে হত্যা করার পর নিহতের দৃশ্য ও প্রত্যক্ষদর্শীর ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

রাজধানীর বারিধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ এলোপাতারী গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবলকে। সে সময় দূতাবাসের এক গাড়ীচালকসহ দুইজন আহত হন। ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। হামলাকারী পুলিশ কনস্টেবলকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলে জানিয়েছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…