চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৬ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে রাজধানীর মনিপুরী এলাকা থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তলটি পরিত্যক্ত অবস্থায় মনিপুরী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। সেটি তেজগাঁও থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার ১৩২ ও ১৩৯ নং বাড়ির মধ্যবর্তী রাস্তায় পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়। শপিং ব্যাগ তল্লাশি করে ১টি প্লাস্টিকের অস্ত্রের বাক্স, ১টি ৩২ বোর ৭.৬২ মি.মি. পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড পিস্তলের গুলি, ৫টি ক্লিনিং কিট ও ১টি পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তার তেজগাঁও নাখালপাড়ায় বাসায় লুটপাট চালানো হয়। কিছুদিন আগে সাবেক এই মন্ত্রীকে ভারতে দেখা যায়।

Reneta

কিন্তু কামালের ছেলে জ্যোতিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি কারাগারে আছেন। সরকার পতনের পর লাইসেন্স করা অস্ত্র থানায় জমা দেওয়ার কথা বলা হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তা দেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান খানতেজগাঁও থানাসাবেক স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

পরকীয়ায় জড়িয়ে সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে হত্যা করল মা

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ প্রোপজ ডে: মনের মানুষের কাছে অনুভূতি জানানোর বিশেষ দিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেস আসনে জ্যাক শ্লসবার্গকে সমর্থন দিতে যাচ্ছেন ন্যান্সি পেলোসি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে সংসদ নির্বাচন ও সংবিধান সংশোধনী গণভোট আজ

ফেব্রুয়ারি ৮, ২০২৬
এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আখতার হোসেন,  ছবি: সংগৃহীত।

এনসিপি নেতা আখতার হোসেনকে মোবাইল ফোনে হত্যার হুমকি

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT