চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জবি মুজিব মঞ্চের পাশে ময়লা-ডালপালার স্তুপ

রিদুয়ান ইসলামরিদুয়ান ইসলাম
৫:৫৪ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০২৩
শিক্ষা
A A

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মুজিব মঞ্চের পাশে নারকেল পাতা, গাছের ডালপালা, লাকড়ি ও বিভিন্ন ময়লা ফেলে রাখা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। অনেকদিন ধরে এগুলো পরে থাকায় বৃষ্টির পানিতে পঁচে মশার সৃষ্টি হচ্ছে। বর্তমানে ডেঙ্গু প্রবণতা বেশি থাকায় পরিণত হয়েছে শিক্ষার্থীদের আতঙ্কে।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মুজিব মঞ্চের পাশে ফেলে রাখা হয়েছে নারকেল গাছের ময়লা আবর্জনা। এর সাথে আরও রয়েছে পলিথিন, প্লাস্টিকের বোতলসহ অন্যান্য বর্জ্য। নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় পরিবেশ দূষণ ও সৌন্দর্যহানী হচ্ছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, দিনের বেলায় ক্যাম্পাসে মশার কামড়ে বসা যায় না। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে মশার উপদ্রবে ক্যাম্পাসের শান্ত চত্বর, গুচ্ছ ভাস্কর্য, বটতলা, কাঁঠাল তলা, মুজিব মঞ্চসহ সকল স্থানেই বসার আর কোন পরিবেশ থাকে না। তাই ডেঙ্গু আতঙ্কে সন্ধ্যার আগে সবাই ক্যাম্পাস ত্যাগ করে।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা বলেন, ‘ডেঙ্গুর প্রকোপ দিন দিন বেড়েই চলছে। পরিবেশে এই আতঙ্ক সবচেয়ে বেশি। আমাদের সবার সচেতন থাকা জরুরি। কিন্তু আমাদের বিভাগের পাশেই মশার উৎপাদনের উপদ্রব দেখা যায়, তাতে আমাদের চিন্তা আরও বেড়ে যাচ্ছে। এই পরিবেশে থেকে আমাদের সবসময় ডেঙ্গু আতঙ্কে থাকতে হচ্ছে। আশা করছি, প্রশাসন দ্রুত এটি সমাধানের পদক্ষেপ নেবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ড্রেনেজ ব্যবস্থায় রয়েছে নাজুক অবস্থা। ক্যাম্পাসে ড্রেনে জমে আছে ময়লা-আবর্জনা ও দূষিত পানি। ডাস্টবিনগুলোও নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না। ময়লা-আবর্জনায় ড্রেনগুলো ভরাট থাকায় সামান্য বৃষ্টিতেই ক্যাম্পাসের বিভিন্ন স্থান জুড়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে জন্ম নিচ্ছে ডেঙ্গু মশা।

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোর পাশে, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে, ক্যাফেটেরিয়ার পেছনের দিকে ড্রেনে জমে আছে আবর্জনা, পাতা, পলিথিন, প্লাস্টিক ও ময়লা পানি। বোটানিক্যাল গার্ডেনের পাশেও ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এগুলো মশার প্রজননকেন্দ্রে পরিণত হয়েছে। মশার উপদ্রবে সন্ধ্যা হলেই ক্যাম্পাসে থাকা দায় হয়ে দাঁড়ায়।

Reneta

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল কাদের বলেন, ‘আমরা ময়লা পরিষ্কারের জন্য সিটি করপোরেশনের সাথে চুক্তি করেছি। প্রক্রিয়াটা মাত্র শুরু হয়েছে তারা এগুলো নিয়ে নিবে। আর মুজিব মঞ্চের পাশে যে ডালপালা গুলো রাখা আছে তা বোটানিক্যাল গার্ডেনের। বাগানের পরিচালক উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান। ওনাকে জানানো হয়েছে এগুলো সরানোর জন্য, তা নাহলে আমরা সরিয়ে নিব।’

ড্রেনেজ ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘ড্রেন পরিষ্কার করা হচ্ছে। ড্রেনের উপরে ময়লাগুলো নিয়মিত পরিষ্কার করা হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬

বোলাররা ভালো করাতেই সহজ হচ্ছে: তাইজুল

মে ১৮, ২০২৬

যাদের নিয়ে ‘অভিষেক’ বিশ্বকাপে যাচ্ছে কেপ ভার্দে

মে ১৮, ২০২৬

চ্যানেল আই বহুমুখী সমবায় সমিতির জমির একাংশ হস্তান্তর করেছে পূর্বাচল রিজেন্ট টাউন

মে ১৮, ২০২৬

এডিপির প্রায় দুই তৃতীয়াংশ বাস্তবায়ন করা হবে সরকারের অর্থায়নে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT