বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ কঠিন একটা সময় পার করছে। শেখ হাসিনা ভারতে বসে ইন্টারভিউ দিচ্ছে। ভারতকে বলতে চাই, ভারত বাংলাদেশের বিরোধিতা করলে এ দেশের মানুষ কখনো তা মেনে নেবেনা
শনিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গণভোট ইস্যুতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় একটি দল। তারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায়।
তিনি বলেন, আজকে যদি কেউ একা দাবি করে শেখ হাসিনাকে তাড়িয়েছে তা আমরা মানবো না।
মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে হবে। পিআর এর সিদ্ধান্ত সংসদেই হবে।







