বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই গণভোট ও নির্বাচন একদিনে করার অপচেষ্টা করছে একটি দল।
সোমবার ২০ অক্টোবর জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, বিগত দিনে ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে রাস্তায় নেমেছে নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধেও রাস্তায় নামবে জনগণ।
তিনি বলেন, এই দেশ যেমন কারো বাপের না, তেমনি কোন পরিবারেরও না।
আগামী জাতীয় নির্বাচনে দেশে ভোট বিপ্লব হবে উল্লেখ করে রফিকুল ইসলাম খান বলেন, প্রশাসনের কেউ যদি কোন নির্দিষ্ট দলের সঙ্গে আপোষ করেন, তবে ভবিষ্যতে পালাবার জায়গা পাবেন না।
প্রশাসনের দলবাজির ব্যাপারে তিনি বলেন, প্রশাসনের কারো দলবাজি করার ইচ্ছা থাকলে অফিস বাদ দিয়ে রাস্তায় নামুন।








