চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে: সালাহউদ্দিন আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২১ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, রাজনীতি
A A
সালাহউদ্দিন আহমেদ বক্তৃতা দিচ্ছেন, পাশে দুই নারী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে একটি দল ধর্মের নামে রাজনীতির ব্যবসা করে, তাদের কাছে নারীরা নির্যাতিত হচ্ছে। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক।

শুক্রবার ১৪ নভেম্বর রাজধানীর শাহবাগে ‘নারীর ওপর সহিংসতা ও অসম্মান: প্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজ’ শীর্ষক মৌন মিছিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, নারীদের সামাজিক, পারিবারিক ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক রাখতে কোনো জবরদস্তি, আরোপিত কোনো সিদ্ধান্ত দেশের মানুষ মানবে না।

বিএনপি নেতা বলেন, একটি দল বলছে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেবে। এতে নারীদের কর্মসংস্থান হারাবে। যারা এসব কথা বলছে তাদের উদ্দেশ্য খারাপ। তারা চায় নারীদের ঘরে ঢুকিয়ে দিতে। আগামীতে ধর্মীয় পরিচয়ে কোনো বিভাজন থাকবে না। ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন থাকবে না। এখানে সবাই সংবিধান অনুযায়ী সব নাগরিক সমান অধিকার ভোগ করবে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে যেভাবে দলগুলো স্বাক্ষর করেছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর বাইরে নতুন কিছু চাপিয়ে দেওয়া হলে জনগণ বিবেচনা করবে। কোনো আইন-আদেশ দিয়ে যেন সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা না হয়। কোনো আরোপিত বিষয় থাকতে পারে না, যা সংসদের সার্বভৌমত্ব খর্ব করে।

তিনি আরও বলেন, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন করা যাবে না। সংবিধান সংশোধন করাও যাবে না। সবকিছু সংসদের মাধ্যমেই করতে হবে।

Reneta

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, উন্নয়নের কথা বলে গ্রামীণ নারীদের বিভ্রান্ত করে ধর্মের নামে ছিনিমিনি খেলা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নারীরা আবারও অন্ধকারের দিকে যাচ্ছে। নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার মাধ্যমে এক দল নারীদের ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে চাইছে। উন্নয়নের নামে ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীর উপর সহিংসতা ও অসম্মানপ্রতিরোধে প্রস্তুত সচেতন নারী সমাজবিএনপিবিএনপির স্থায়ী কমিটির সদস্যমৌন মিছিল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT