চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নর্থ কোরিয়ার গবেষক যেভাবে সাউথ কোরিয়ার এমপি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ণ ১৪, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মাতৃভূমি নর্থ কোরিয়ার জন্য মিসাইল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী গবেষক পার্ক চুং-কোয়ান শরণার্থী হিসেবে প্রতিবেশী দেশ সাউথ কোরিয়ায় গিয়ে হয়ে গেলেন সংসদ সদস্য বা এমপি।

বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহেই সাউথ কোরিয়ায় গণতান্ত্রিক উপায়ে অনুষ্ঠিত নির্বাচনে দেশটির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৭ বছর বয়সী নর্থ কোরিয়ার মেধাবী গবেষক পার্ক চুং-কোয়ান। তিনি সাউথ কোরিয়ার চতুর্থ শরণার্থী সংসদ সদস্য।

পার্ক বলেন, আমি সাউথ কোরিয়ায় শুন্য হাতে এসেছিলাম। এখন আমি দেশটির রাজনৈতিক পরিসরে প্রবেশ করেছি। বিষয়টি আমি উদার গণতন্ত্রের শক্তি হিসেবে দেখি। আমি মনে করি এটি সব সম্ভব হয়েছে নাগরিকরা চেয়েছে বলেই। যা বেশ ভিন্নধর্মী ঘটনা ও আশীর্বাদ।

পার্ক জানান, তিনি দেড় দশক আগে ২৩ বছর বয়সে নর্থ কোরিয়া থেকে পালিয়ে সাউথ কোরিয়ায় এসেছিলেন। তার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তার পরিকল্পনা সম্পর্কে কিছুই জানতেন না। তিনি বলেন, আমি বুঝতে পেরেছিলাম নর্থ কোরিয়ার শাসনব্যবস্থা বেশ দুর্নীতিগ্রস্ত ও ভুলে ভরা।

২০০৯ সালের এপ্রিলে নর্থ কোরিয়া সফলভাবে প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম হয়।এই অস্ত্র নির্মাণের জন্য পার্ক বহু বছর ধরে পরিশ্রম করেছিলেন। গোটা দেশ ছিল ‘উৎসবের মেজাজে’। এমন সময় সুযোগ দেখে পরের দিন সকালে এই আনন্দের মাঝেই তিনি দেশ থেকে আড়ালে চলে যান।

দেশ থেকে পালিয়ে যাওয়া পার্কের জন্য অবশ্যই বেশ কঠিন ছিলো। সেক্ষেত্রে তিনি প্রথমে চীনে যেতে বেশ দ্রুত ও ব্যয়বহুল পথ বেছে নেন। ওই সময় দালালের দেওয়া একটি জাল পাসপোর্টও ব্যবহার করেন তিনি। এরপর সাউথ কোরিয়ায় কিছুদিন থাকার পর তিনি দেশটির পাসপোর্ট লাভ করেন।

Reneta

মূলত পার্কের শিক্ষাগত যোগ্যতার জন্য কঠিন বিষয়টি সহজ হয়ে যায়। তিনি সাউথ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পদার্থবিজ্ঞান ও প্রকৌশলে পিএইচডি অর্জন করেন। তারপর দেশটির কংগ্লোমারেট হুন্দাই স্টিলে অত্যন্ত লোভনীয় চাকরি পান। দেশটির প্রেসিডেন্টের রাজনৈতিক দল থেকেও তিনি প্রস্তাব পান।

পার্ক জানান, তিনি কখনও রাজনীতিতে প্রবেশ করার কথা চিন্তাও করেননি। তবে যখন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) প্রস্তাব নিয়ে আসে, তখন তিনি জনসেবা করার প্রয়োজনীয়তা অনুভব করেন। গত বুধবারের নির্বাচনে অনেকটা সহজেই নির্বাচিত হন পার্ক। যদিও প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের ক্ষমতাসীন দল পিপিপি ভালো ফলাফল করতে পারেনি।

কিন্তু পার্ক তার ব্যক্তিগত ইমেজের দিক থেকে অনেকটা এগিয়ে আছেন। এখন একজন নির্বাচিত সংসদ সদস্য হিসেবে তার বেশ বড় পরিকল্পনা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপিনর্থ কোরিয়াসংসদ সদস্যসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT