রাজনীতি

একটি উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে: জামায়াত আমীর

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও আলোচনা সভা, যেখানে বক্তারা হত্যাকারীদের দ্রুত শাস্তির দাবি জানান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশকে অস্থিতিশীল করতে একটি উগ্রগোষ্ঠী চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান।

আজ (২ ডিসেম্বর) সোমবার ঝালকাঠি জেলা জামায়ত আয়োজিত ইউনিয়ন দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জামায়াত আমীর একথা বলেন।

তিনি বলেন, জামায়াত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশের কোর্ট কাচারী অফিস আদালত কোথাও গিয়ে কাউকে লাঞ্চিত হতে হবে না। কৃষক তার ফসলের নায্য দাম পাবে, শ্রমিক পাবে তার ঘামের ন্যায্য মজুরি।

তিনি আরও বলেন, অধিকার ভিক্ষা করতে হবে না কাউকে। সম্মানের সাথে সবাইকে তার অধিকার দেওয়া হবে।

জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন ও অন্যরা।

বিষয়:জামায়াত আমির শফিকুর রহমান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…