চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্তদের জন্য আশার বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক
A A
বিজ্ঞানীরা PPE পরিধান করে গবেষণাগারে কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ টিকা গ্রহণের পর যারা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাদের বহু বছর ধরে বলা হয়েছে যে টিকার সাথে তাদের লক্ষণগুলোর কোনো যোগসূত্র নেই। কিন্তু চলতি সপ্তাহেই সেই ধারণা বদলে গেছে। কোভিড টিকার পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

সংবাদ মাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণা দল প্রকাশ করেছেন যে কোভিড টিকা বা এমআরএনএ টিকা একটি নতুন স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে, যার নাম দেওয়া হয়েছে ‘পোস্ট-ভ্যাকসিনেশন সিন্ড্রোম’। এই সিন্ড্রোমে আক্রান্ত রোগীদের মধ্যে ব্রেইন ফগ, মাথা ঘোরা, টিনিটাস (কানে বাজা), চরম ক্লান্তি এবং ইমিউন সিস্টেমে জৈবিক পরিবর্তন দেখা যায়।

এই গবেষণার প্রধান গবেষক ডা. আকিকো ইওয়াসাকি বলেছেন, তিনি বুঝতে পারছেন তার এই গবেষণা বিতর্কিত হতে পারে। তবে তিনি চান যে আক্রান্ত রোগীরা জানুক যে তার দল এই বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাবে, যাতে ‘ভালো স্বচ্ছতা এবং নিরাপদ টিকা’ নিশ্চিত করা যায়। যারা পোস্ট-ভ্যাকসিনেশন সিন্ড্রোমে ভুগছেন, তাদের জানানো দরকার যে আমরা আপনাদের দেখছি, শুনছি এবং এই বিষয়ে আরও গবেষণা চালিয়ে যাব, যাতে আরও ভালো চিকিৎসা সেবা প্রদান করা যায়।

Banglabid

তিনি বলেন, এই সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তিরা এতদিন উপেক্ষিত এবং অবহেলিত বোধ করেছেন কারণ পিভিএস একটি চিকিৎসাগতভাবে স্বীকৃত অবস্থা নয়। আমি বিশ্বাস করি যে কঠোর বৈজ্ঞানিক গবেষণা পিভিএস -এর ভালো নির্ণয়, চিকিৎসা এবং প্রতিরোধের দিকে নিয়ে যাবে। এমন গবেষণা আরও স্বচ্ছতা এবং নিরাপদ টিকা নিশ্চিত করবে। এই গবেষণার ফলাফল এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পিভিএস কতটা সাধারণ তা এখনও স্পষ্ট নয়।

তবে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এখনও কোভিড টিকা গ্রহণের পরামর্শ দিচ্ছে, বিশেষ করে বয়স্ক বা দুর্বল ইমিউন সিস্টেমযুক্ত ব্যক্তিদের জন্য, যারা এই রোগের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। তাই এই নতুন গবেষণার পর  যারা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় আক্রান্ত হয়েছেন, তারা লক্ষণগুলি যাচাই করা হচ্ছে জানতে পেরে আশাবাদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড টিকাকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদ ইসলামের পদত্যাগ

পরবর্তী

হত্যাচেষ্টার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

পরবর্তী
বাংলাদেশ পুলিশ সদস্যরা জনসমাগমে নিরাপত্তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হত্যাচেষ্টার দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন নামঞ্জুর

মৌরিনহো সংবাদ সম্মেলনে কথা বলছেন, পেছনে ইউরোপা লিগের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ণবাদী আচরণ, মরিনহোর বিরুদ্ধে মামলার হুমকি

সর্বশেষ

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন

আগস্ট ২৪, ২০২৬

জরুরি ওষুধের তালিকা প্রণয়নে স্বচ্ছ নীতিমালা তৈরির প্রস্তাব দিয়েছে ওষুধ শিল্প সমিতি

আগস্ট ২৪, ২০২৬

স্থিতিশীল অর্থনীতি গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বারোপ

আগস্ট ২৪, ২০২৬

অতীতের বিরোধী দলের মতো সহিংসতার রাজনীতি না করতে সম্পাদকদের আহ্বান

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT