চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন দিলেন মার্কিন বিমান সেনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৯ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের সামনে মার্কিন বিমান বাহিনীর এক সদস্য নিজের গায়ে আগুন ধরিয়েছেন বলে জানিয়েছে মার্কিন জরুরি পরিষেবা।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

রোববার ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। ওয়াশিংটন ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা আগুনে দগ্ধ সেই বিমান বাহিনীর সদস্যকে হাসপাতালে নিয়ে যায় এবং আগুন নেভায়।

মার্কিন এয়ার ফোর্সের একজন মুখপাত্র জানিয়েছে, মার্কিন বিমান বাহিনীর সেই সদস্য একজন সক্রিয়-ডিউটি ​​এয়ারম্যান ছিল। ওয়াশিংটন পুলিশ বিভাগ, মার্কিন সিক্রেট সার্ভিস এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত করছে।

ওয়াশিংটন পুলিশ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি ইন্টারন্যাশনাল ড্রাইভ, এনডব্লিউ-এর ৩ জাহার ৫০০ ব্লকে আনুমানিক দুপুর ১টায় ঘটেছিল। তখন ওয়াশিংটন পুলিশকে পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসকে সহায়তা করার জন্য। প্রাপ্তবয়স্ক সেই সদস্যকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।

সামাজিক মাধ্যমের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, সেই ব্যক্তি “ফ্রি ফিলিস্তিন” বলে চিৎকার করে নিজের দেহে আগুন জ্বালিয়ে দেয়।

Reneta

এই ঘটনায় ইসরায়েলি দূতাবাসের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হয়নি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সেই ব্যক্তি দূতাবাসের কর্মীদের সাথে পরিচিত ছিল না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি দূতাবাসনিজ গায়ে আগুনফিলিস্তিনমার্কিন বিমান বাহিনী সদস্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

মাত্র হাজার টাকায় এমন স্বর্গীয় সৌন্দর্য

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যে হৃদয় আল্লাহর ওপর ভরসা করে, সে কখনো একা নয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT