ইটালি প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে দূতাবাসের কনফারেন্স রুমে ‘প্রবাসীদের স্বার্থ ও দেশের উন্নয়ন‘ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সভায় উপস্থিত ছিলেন রোম দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন এবং প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী।
রোম মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক খলিল বন্দুকসি, যুগ্ন আহ্বায়ক আল মাহমুদ রফিক, আলামিন খানসহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনায় উঠে আসে প্রবাসীদের সেবার মান বৃদ্ধি ও সহজিকরণ, বিমান ফ্লাইটে বিনা খরচে মরদেহ প্রেরণ এবং দেশে ইটালিয়ান দূতাবাসে ভিসা জটিলতাসহ প্রবাসবান্ধব সরকারের উন্নয়নে প্রবাসীদের আরও ভূমিকার রাখা।
রোম মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করেন, তাদের দাবি পূরণে প্রবাসীরা পেতে পারেন সুযোগ-সুবিধা এবং দেশের উন্নয়নে বাড়বে প্রবাসীদের ভূমিকা।








