চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল চুরির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

শাহ আলম শাহীশাহ আলম শাহী
৭:০৬ অপরাহ্ন ২৮, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, দিনাজপুর
A A

দিনাজপুরে মাছ ধরার জাল চুরির অভিযোগে তৌহিদুর রহমান বাঙ্গু (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে দুপুরে তাকে কয়েকজন যুবক পিটিয়ে গুরুতর আহত করে।

নিহত তৌহিদুর রহমান ৫ নম্বর শশরা ইউনিয়নের কাউগাঁও সাহেবগঞ্জ হাটখোলা গ্রামের মৃত মেহেরাব আলীর ছেলে। তিনি পেশায় ট্রাক্টরচালক ছিলেন।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, আত্রাই নদীতে মাছ ধরার জাল চুরির অভিযোগে শুক্রবার দুপুরে ওই এলাকার কয়েকজন যুবক তৌহিদুর রহমানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় তাকে রেখে যায়। এর কিছুক্ষণ পরে বাড়িতে তার মৃত্যু হয়।

ওসি ফরিদ হোসেন জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতরা পলাতক রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: জাল চুরিপিটিয়ে হত্যাসাহেবগঞ্জ হাটখোলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ বর্জনে অন্য কোন বোর্ডের সমর্থন পায়নি পিসিবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ভারত থেকে বাংলাদেশে ফেরার ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ নেতারা

ফেব্রুয়ারি ৩, ২০২৬

হলে নিষিদ্ধ, ওটিটিতে মুক্তি পেয়েই পাকিস্তানে ট্রেন্ডিংয়ে ‘ধুরন্ধর’!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হাদি হত্যা: ৫ বার পেছালো তদন্ত প্রতিবেদন

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ডিএসসিসি’র অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া- সাধারণ সম্পাদক আতাহার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT