চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বিএনপির বিরুদ্ধে এখনও কেন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আসেনি, জানতে চায় আওয়ামী লীগ’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ন ০৫, জানুয়ারি ২০২৪
রাজনীতি
A A

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: বিএনপি প্রকাশ্যে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তাহলে এখনো কেন তাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে না, কেন তাদেরকে ভিসা নীতি দেওয়া হচ্ছে না।

শুক্রবার রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের অফিসে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশি-বিদেশি সাংবাদিকদের সঙ্গে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন: যুক্তরাষ্ট্রে ভিসানীতি নিয়ে অনেক কিছু বলেছিল। নির্বাচনে করতে যারা বাধা দিতে তাদেরকে ভিসা নীতি দেবে। এখন বিএনপি প্রকাশ্যে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে। তাহলে কেন তাদের বিরুদ্ধে ভিসা নীতি আসবে না, এই বিষয় আমরা যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাই।

তিনি বলেন: আওয়ামী লীগ নির্বাচনে বিজয় হবে ইনশাল্লাহ, কত আসন পাবে সেটা নির্বাচনের পরেই বুঝা যাবে। আমরা আশা করি ভালো আসন পাব। নির্বাচনের পরেই নির্দিষ্ট ভাবে সংখ্যা বলা যাবে। নির্বাচনের রেজাল্ট বলে দেবে বিরোধী দল কারা হবে।

ওবায়দুল কাদের আরও বলেন: নির্বাচনের পরেই বুঝা যাবে নির্বাচন বিদেশিদের কাছে গ্রহণযোগ্য হবে কিনা। বিএনপি থাকলে নির্বাচনটা মোরকম্পিটিটি হতো, সেটা আমরা স্বীকার করি। তারপরও নির্বাচন প্রতিযোগিতামূলক হচ্ছে।

Reneta

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন: দেশের সংবিধান অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। নিরপেক্ষ নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের কাছে সকল ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। এই নির্বাচন নিয়ে আজকে সকালে কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষণের সাথে আওয়ামী লীগের বৈঠক হয়। এই নির্বাচন নিয়ে কমনওয়েলথের এর ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করেছি। তারা আশা করছে এ নির্বাচন একটি সুন্দর ভাবে অনুষ্ঠিত হবে। ২০১৪-১৮ সালে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ না পাঠালেও এবার পাঠিয়েছে।

তিনি বলেন: নির্বাচন নিয়ে কেউ নাশকতা করলে আর ফলাফল ভালো হবে না। এই নির্বাচনে ভোটারদের ভোট প্রদানের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করার করবে, যাতে কেউ বাধাগ্রস্ত করতে না পারে। কেউ যেন সংঘাত সহিংসতা সৃষ্টি করতে না পারে এজন্য সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে। সতর্ক পাহারা দিতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের। ভোটারদের প্রতি আমাদের অনুরোধ থাকবে নিজে ও পরিবারের সকলকে নিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।

ওবায়দুল কাদের বলেন: বিএনপির আন্দোলন হরতাল হলো মরচে ধরা হাতিয়ার। বিএনপি এর আগেও এই হরতাল আন্দোলন করেছে কোন লাভ হয়নি, ভবিষ্যতেও লাভ হবে না। ভোটারদের কেন্দ্রে আনা ও তাদের ভোটদানের সহযোগিতা করতে আমাদের টিম আছে। তারাই কাজ করবে। এছাড়া ভোটাররা সতর্কভাবে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দিবেন। এর আগে বিএনপির হরতাল অবরোধ আমরা দেখেছি নামে আছে কিন্তু বাস্তবে তা নেই।

তিনি বলেন: নৌকার পক্ষে অভূতপূর্ব জোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য অপেক্ষায় আছে এবারও মানুষের বিশ্বাস ও ভরসার প্রতীক নৌকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সরকারের প্রথম মাসে সীমান্তে শূন্য প্রাণহানি, কূটনৈতিক দৃঢ়তায় বদলেছে পরিস্থিতি

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের মাঝে মার্কিন বিমানবাহী রণতরীতে আগুন, ফিরে গেল বন্দরে

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলায় লারিজানির সঙ্গে মারা গেছে তার ছেলেও

মার্চ ১৮, ২০২৬

শীর্ষ নেতাদেরকে হত্যার পরেও সরকারে কোনো ধাক্কা লাগবে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, চালকসহ নিহত ৩

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT