চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চবিতে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়ে হাসপাতালে সাংবাদিক

অনিন্দিতা সরকার প্রথা অনিন্দিতা সরকার প্রথা
৫:১০ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
আহত সাংবাদিক হাসপাতালে ভর্তি, আহতের মুখে ক্ষত চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  কর্মরত সাংবাদিক মোশাররফ শাহকে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে তাকে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে ছাত্রলীগের অনুসারীরা। পরে আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোশাররফ শাহ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনি চবি সাংবাদিক সমিতির সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

Banglabid

মোশাররফ শাহ জানান, তিনি বেলা সাড়ে ১১টার দিকে  ছাত্রলীগের সংঘর্ষ, ভাঙচুর, প্রধান প্রকৌশলীকে মারধরসহ সার্বিক বিষয়ে উপাচার্যের বক্তব্য নিতে তার কার্যালয়ে যাচ্ছিলেন।  সেসময় নতুন কলা ও মানববিদ্যা অনুষদের সামনে ১৫ থেকে ২০ জন ছাত্রলীগের কর্মী তাকে প্রথমে পেছন থেকে ধাক্কা দেয়। এরপর ছাত্রলীগ নিয়ে কেন প্রতিবেদন করেছি বলে কয়েকজন আমার উপর চড়াও হয় এবং মারধর করতে থাকে।  সেসময় তারা আমাকে আর কোনদিন ছাত্রলীগ নিয়ে প্রতিবেদন ছাপলে খবর আছে বলেও হুমকি দেয়।

চবি মেডিকেলের ভারপ্রাপ্ত প্রধান ডা. মোঃ আবু তৈয়ব বলেন, মোশাররফকে কিল ঘুষি এবং রড দিয়ে আঘাত করা হয়েছে। হাতে এবং মাথায় আঘাত পেয়েছে সে। কপালে চারটি সেলাই দিতে হয়েছে।  উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

সহকারী প্রক্টর নাজিমুল আলম মুরাদ চ্যানেল আই অনলাইনকে বলেন, দ্রুত সময়ের মধ্যে দোষীদের বিচারের আওতায় আনা হবে। একজন সাংবাদিক শুধু বিশ্ববিদ্যালয়ের না, দেশের মুখপাত্র। তাকে আক্রমণ করার মতো ঘৃণিত কাজের বিচার করা হবে।

Reneta

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, হামলা কারা করেছে জানিনা। তারা আমার অনুসারী হোক আর যেই হোক, তাদের বিচারের আওতায় আনতে হবে। আমরাও তাদের খুঁজছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

পরবর্তী

যেসব অভ্যাসে চাঙ্গা থাকবে মন

পরবর্তী
শান্ত মন ও শরীরের জন্য চ্যানেল আই অনলাইন এর মনোযোগী নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

যেসব অভ্যাসে চাঙ্গা থাকবে মন

বৃহৎ জাহাজটি সমুদ্রে চলাচল করছে, তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের গমের দ্বিতীয় চালান. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের গমের দ্বিতীয় চালান

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT