রাজনীতি

শেখ হাসিনার রায় নিয়ে নৈরাজ্য তৈরি করতে চাইছে একটি মহল: মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে বিএনপি নেতারা নির্বাচন ও গণভোটের ঘোষণা পুনর্ব্যক্ত করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ভিডিও থেকে নেওয়া

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার আগামীকালের রায় নিয়ে একটি মহল নৈরাজ্য তৈরি করতে চাইছে। আমাদের রুখে দাঁড়াতে হবে।

রোববার (১৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশে অনিশ্চয়তা তৈরি করছে, বিভিন্ন দাবি তুলে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।

তিনি আরও বলেন, একমাত্র নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক উত্তোরণ সম্ভব। বর্তমানে দেশের রাজনীতি বিভ্রান্তি ও জটিল সংকটের মধ্যে আছে উল্লেখ করে বলেন, সকল রাজনৈতিকদলের উচিত নির্বাচনে অংশ নেয়া।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে সোমবার (১৭ নভেম্বর)।

বিষয়:বিএনপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজনীতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…