ইন্দোনেশিয়ায় স্থানীয় একটি ফুটবল ম্যাচ চলাকালীন একজন খেলোয়াড়ের মাথায় বজ্রপাত হলে, সঙ্গে সঙ্গে তিনি মাঠে পড়ে যান। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ফুটবলারকে মৃত ঘোষণা করেন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার সিলিওয়াঙ্গি স্টেডিয়ামে স্থানীয় এফসি বান্দুং এবং এফবিআই শুভাংয় নামক ২টি দলের মধ্যে প্রীতি ম্যাচের সময় এই ঘটনাটি ঘটে।
https://twitter.com/githii/status/1756606815033282759
ম্যাচ শুরুর মাত্র ১৫ মিনিট পর আকাশ মেঘলা হতে শুরু করে। তারপর প্রথমবারের মতো বজ্রপাত হয়। সেসময় কোন দুর্ঘটনা না ঘটলেও পরের সেকেন্ডে দ্বিতীয়বারের মতো বজ্রপাত হলে তার শিকার হন ওই ফুটবলার।
বজ্রপাত থেমে গেলে মাঠে থাকা সমস্ত খেলোয়াড় তাদের সঙ্গীর কাছে দৌড়ে যান এবং তাকে জাগানোর চেষ্টা করেন। সাড়া না পেয়ে ওই ফুটবলারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।








