চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাফ নদীর মোহনায় গোলাগুলিতে নিহত ১, আটক ১৬

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৭:০৩ অপরাহ্ন ০৪, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মাদক কারবারিদের সাথে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় ৩টি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন।

নিহত মোসলেহ উদ্দিন (৫০) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও ৫ জন রোহিঙ্গা।

জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পায় কোস্টগার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। কোস্টগার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এ ঘটনায় এক মাদক মাদক কারবারি নিহত হয়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়।

এসময় ট্রলারে থাকা ১৬ জন আটক এবং ট্রলারটি তল্লাশী চালিয়ে দেশিয় তৈরি ৩টি বন্দুক, ৩টি গুলি ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

Reneta

নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে অজ্ঞাতনামা এক মাদক কারবারি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্টগার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেও ওই অজ্ঞাতনামা ব্যক্তি মারা গেছে। পরে সকালে থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবা কারবারিকোস্টগার্ড টেকনাফ ষ্টেশনগোলাগুলিশাহপরীর দ্বীপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বিভিন্ন দেশের বন্ধ থাকা ভিসা বিষয়ে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, ছবি: সংগৃহীত।

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোহিঙ্গা শরণার্থীদের সাথে ফুটবল ও ইফতার, কক্সবাজারে ওজিল

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্নীতি ও বদলি বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

ন্যাশনাল ফাইন্যান্স ও টয়োটা বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT