চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাকী না দেয়ায় মাদক ব্যবসায়ীকে হত্যা

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৪৩ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
জনপদ, টাঙ্গাইল, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের নাগরপুরে বাকীতে মাদক বিক্রি না করায় মাদক ব্যবাসায়ীকে তিন মাদকসেবী শ্বাসরোধে হত্যা করে বলে দাবি করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

আজ বুধবার দুপুরে নিজ কার্যালে টাঙ্গাইলের পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমীন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানান ।

পুলিশ সুপার জানান, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে নাগরপুর উপজেলার বীরসলীল গ্রামের সেচ পাম্পের ঘর থেকে ফরিদ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই দিন বিকেলে ফরিদ উদ্দিনের স্ত্রী শারমিন সুলতানা লিলি বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গত ২৭ ফেব্রুয়ারি মামলাটি পিবিআই গ্রহণ করে।

তিনি আরও জানান, গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার পর কৃষি জমিতে পানি দেয়ার জন্য ফরিদ উদ্দিন তার সেচ পাম্পের ঘরে যান। বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজির এক পর্যায়ে ফরিদকে সেচ পাম্পের ঘরে বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়।

পরে বিষয়টি তার পরিবার ও পুলিশকে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে। মামলার পর তদন্ত করে মঙ্গলবার রাতে আসামীদের গ্রেপ্তার করা হয়। তারা স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্ধী দিতে রাজি হয়েছেন। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

Reneta

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মো. আনোয়ার তালুকদারের ছেলে মো. অলী তালুকদার (১৯), মৃত সিরাজ মন্ডলের ছেলে মো. কামাল হোসেন (২৯) ও শালিয়ারা গ্রামের মো. শফিকুল আলমের ছেলে মো. সোহানুর ইসলাম ফারদিন (২০)।

মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ফরিদ উদ্দিন দীর্ঘদিন যাবত ইয়াবার ব্যবসা করতো। ওই দিন আসামীরা তার কাছ থেকে বাকিতে ইয়াবা কিনতে যায়। বাকিতে দিতে অস্বীকার করলে তাদের মধ্যে ঝগড়া হয়।

পরে ঘরে থাকা স্লেইডরেঞ্জ দিয়ে ফরিদের মাথার পেছনে আঘাত করলে সে পড়ে যায়। পরে শ্বাসরোধ করে হত্যার পর ফরিদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট তারা নিয়ে যায় । এ ঘটনার সাথে তারা তিন জনই জড়িত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াবাইয়াবা ব্যবসামাদকমাদক ব্যবসায়ীশ্বাসরোধ করে হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬

বাজেট অনুমোদনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভা

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এপস্টাইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বললেন বিল গেটস

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT