চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ম অবমাননা: পাকিস্তানে পুলিশের গুলিতে চিকিৎসক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

পাকিস্তানের সিন্ধু প্রদেশে ধর্ম অবমাননায় অভিযুক্ত একজন চিকিৎসককে গুলি করে হত্যা করেছে দেশটির পুলিশ। নিহত চিকিৎসক এই অভিযোগে গত এক সপ্তাহে দেশটিতে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ দ্বিতীয় ব্যক্তি।ঘটনার নিন্দা জানিয়েছে মানবাধিকার গোষ্ঠীগুলো।

গতকাল (১৯ সেপ্টেম্বর) শুক্রবার একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, নিহত চিকিৎসকের নাম শাহনেওয়াজ কানভার। পাকিস্তান পুলিশের দাবি, তিনি দুর্ঘটনাক্রমে নিহত হয়েছেন। গুলি করার সময় পুলিশ তাকে চিনতে পারেনি। রাসুল (স.)-কে অবমাননা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মের নিন্দা করে পোস্ট শেয়ারের অভিযোগে গত মঙ্গলবার থেকে আত্মগোপনে ছিলেন এই চিকিৎসক।

স্থানীয় পুলিশের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুর খাস শহরের কর্মকর্তারা বুধবার একটি মোটরসাইকেলে আরোহী দুই ব্যক্তিকে তল্লাশির জন্য থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু নির্দেশ না মেনে ওই দুই ব্যক্তির একজন গুলি চালান। পরে তাদের মধ্যে একটি বন্ধুকযুদ্ধ হয়। এসময় গুলিবিদ্ধ হয়ে মারা যান কানভার। গোলাগুলির পরই কর্মকর্তারা জানতে পারেন, যে ব্যক্তিকে গুলি করা হয়েছে তিনি চিকিৎসক কানভার।

খাস আসাদ চৌধুরী নামে পুলিশের আরেক কর্মকর্তা বিবিসি উর্দুর কাছে দাবি করেছেন, মোটরসাইকেলে থাকা নিজের সঙ্গীর গুলিতেই দুর্ঘটনাক্রমে নিহত হয়েছেন চিকিৎসক। আবার কানভারের এক স্বজন দাবি করেছেন, তাকে এনকাউন্টারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে। তাই সিন্ধু প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া-উল-হাসান লিঞ্জার কানভারের মৃত্যুর বিষয়ে একটি স্বাধীন তদন্তের নির্দেশ দিয়েছেন।

এক সপ্তাহ আগেই পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে একটি পুলিশ স্টেশনের ভেতরেই ধর্ম অবমাননায় অভিযুক্ত আরেক ব্যক্তিকে গুলি করেছিল পুলিশ। এ ধরনের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসক নিহতধর্ম অবমাননাপাকিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

গুলিস্থানের আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দূর্ভোগ চরমে

জুলাই ২৬, ২০২৬

সৌম্য-জাকেরকে ফিরিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

জুলাই ২৬, ২০২৬

‘লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটি’র প্রেসিডেন্ট লায়ন সালমা আদিল

জুলাই ২৬, ২০২৬

চ্যানেল আইয়ে শুরু হচ্ছে শিশুশিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৬’

জুলাই ২৬, ২০২৬

ধর্মেন্দ্র প্রধানকে নিয়ে পোস্ট মুছতে অস্বীকৃতি বিজেপি এমপির মেয়ের

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT