চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্যামলীতে আগুন লাগা ভবন থেকে মৃত একজনকে উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৪ পূর্বাহ্ণ ০২, জুন ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর শ্যামলীতে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগা ভবনটি থেকে মোট ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সর্ভিস।

রাজধানীর শ্যামলীর এই ভবনটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই লোকজন ভিড় জমায় রাস্তায়। ফায়ার সার্ভিসের সঙ্গে পুলিশ ও র‌্যাবও যোগ দেয় আগুণ নিয়ন্ত্রণে আনতে। এছাড়াও পাশের ভবনগুলো থেকে অনেকেই এগিয়ে আসেন আটকে পড়া মানুষদের উদ্ধার করতে।

২০ তলা ভবনে আটকে পড়াদের অনেকেই ভবনটির কাঁচ ভেঙ্গে এবং মোবাইলে আলো জ্বালিয়ে সাহায্য চাইতে থাকেন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ২৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। ভবনতিম থেকে একজনের মরদেহও উদ্ধার করে ফায়ার সার্ভিস।

আগুন কিভাবে লেগেছে তার কারণ জানা যায়নি তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় তদন্ত করবে তারা। তারপরই বিস্তারিত জানা যাবে। আগুন ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ভবনে অগ্নি-নিরাপত্তা না থাকাকেই দায়ী করছে ফায়ার সার্ভিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিকাণ্ডআগুনবহুতল ভবনে অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

খুরশীদ আলমের ৮১তম জন্মদিনে শাইখ সিরাজের বিশেষ প্রামাণ্যচিত্র

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT