বাংলাদেশ

নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে সমন্বিত সেল করা হবে: প্রধান নির্বাচন কমিশনার

সিইসি কাজী হাবিবুল আউয়াল, বাংলাদেশ নির্বাচন কমিশনার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার রোধে কেন্দ্রীয়ভাবে কর্মপন্থা নির্ধারণ করে ও সমন্বিত সেল গঠন করে নজরদারি করবে নির্বাচন কমিশন।

পাশাপাশি দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যেকোন ধরনের অপপ্রচার প্রতিহত করতে কৌশল নির্ধারণসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

মঙ্গলবার ২০ অক্টোবর সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ‘নির্বাচনে এআই’র অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে সিইসি এসব কথা বলেন।

কর্মশালায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সারা বিশ্বের চিন্তার কারই হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সমস্যার মোকাবিলায় সবাইকে যৌথভাবে কাজ করতে হবে ‘

সিইসি বলেন, প্রত্যন্ত এলাকায় ভুয়া তথ্য ছড়িয়ে পড়তে পারে, এটি মাথায় রেখে সমাধান বের করতে হবে।

কর্মশালায় নির্বাচন কমিশন সচিব বলেন, বিশ্বের ৯২ শতাংশ দেশের নির্বাচন এআইয়ের কারণে প্রশ্নবিদ্ধ হয়।

সিইসির সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্তত ৮০ জন কর্মকর্তা অংশ নেন।

বিষয়:সিইসি এ এম এম নাসির উদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…