চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তনের স্পষ্ট উদাহরণ দুবাইয়ের বন্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ন ২০, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

দুবাইয়ের ভারী বৃষ্টিপাতে চলতি সপ্তাহে সৃষ্ট বন্যায় রানওয়ে প্লাবিত হয়ে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ভবন এবং রাস্তা-ঘাট। একে জলবায়ু পরিবর্তনের স্পষ্ট উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বড় বড় শহরগুলোকে এধরনের বিপর্যয়ের জন্য আরও প্রস্তুত করা উচিত কি না, তা নিয়ে জনসাধারণের মনে দেখা দিয়েছে প্রশ্ন।

এনডিটিভি জানিয়েছে, আবহাওয়াবিদরা কয়েকদিন আগেই জানতেন যে একটি বড় ঝড় সংযুক্ত আরব আমিরাতের দিকে যাচ্ছে এবং কর্তৃপক্ষ নাগরিকদের বাড়িতে থাকতে বলে সতর্কতা জারি করেছে। তবুও দুবাইয়ে কয়েক দশকের সবচেয়ে খারাপ বৃষ্টিপাতের ঘটনায় রাস্তা, বাড়ি এবং মহাসড়ক প্লাবিত হয়ে জনজীবন বিঘ্নিত হয়েছে।

চাথাম হাউসের এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটি সেন্টারের একজন সহযোগী বলেন, সাধারণত সংযুক্ত আরব আমিরাতে সীমিত বৃষ্টিপাত হয়ে থাকে। এই কারণে এসব অঞ্চলে উন্নত পানি ব্যবস্থাপনা সিস্টেমকে একটি  অপ্রয়োজনীয় খরচ বলে মনে করা হয়েছিল। তবে জলবায়ু পরিবর্তনের ফলে মরু অঞ্চলে বৃষ্টিপাতের প্রবনতা বৃদ্ধি পাচ্ছে, তাই দুবাইয়ের মতো বড় বড় শহরগুলোকে এধরনের বিপর্যয়ের জন্য আরও প্রস্তুত করা উচিত।

দুবাইয়ের বন্যার ঘটনাটি জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট উদাহরণ। বিশেষজ্ঞদের মতে, এলনিনোর প্রভাভে সমুদ্রের তাপমাত্রা বেড়ে বিশ্বব্যাপী আবহাওয়ার ধরণ পরিবর্তন হচ্ছে। এর ফলে স্থানভেদে বৃষ্টিপাতে পরিবর্তন পারে। তাই জলবায়ু পরিবর্তনকে একটি সাধারণ কারণ হিসেবে উড়িয়ে দেওয়া যায় না, যদিও এর সঠিক প্রভাব প্রতিষ্ঠার জন্য আরও বিশদ অধ্যয়ন প্রয়োজন।

ট্যাগ: জলবায়ু পরিবর্তনদুবাইয়ের বন্যাবৈশ্বিক উষ্ণায়নভারী বৃষ্টিপাত
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্ষমতাই তাকে অনুসরণ করে…

ফেব্রুয়ারি ২, ২০২৬

বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বয়কট, যা বলল আইসিসি

ফেব্রুয়ারি ২, ২০২৬

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT